• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১০
সর্বশেষ :
ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সুন্দরবনে আবারো মাথা চাড়া দিয়ে উঠছে বনদ*স্যুদের দৌ*রাত্ম্য, ভয়ে জীবিকা হারাচ্ছেন জেলে বাওয়ালিরা ঘূ*র্ণিঝ*ড়ে প্রায় দুই শতাধিক বাড়িঘর ল*ণ্ড*ভণ্ড দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা শ্যামনগরে দেশীয় অ*স্ত্রের আ*ঘা*তে র*ক্তা*ক্ত জ*খ*ম -১ রাজধানীতে দুর্বৃত্তের গু*লিতে আ*হত কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃ*ত্যু শ্যামনগরে পেট্রোল প্যাম্পগুলোতে প্রশাসনের মনিটরিং অভিযান কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত পিওর ক্রপস লিমিটেডের উদ্যোগে ইফতার মাহফিল ও কুরআনের পাখিদের মধ্যে পোষাক বিতরণ

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

অনলাইন ডেস্ক / ১৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে পূর্বাভাস দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের হিসাব অনুযায়ী, ১৪৪৭ হিজরি সনের রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

শারজাহ একাডেমী ফর অ্যাস্ট্রোনমি স্পেস সাইন্সেস এন্ড টেকনোলজির জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জ্যোতির্বৈজ্ঞানিক গণনায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর পালিত হতে পারে। অন্যদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ২১ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা বেশি।

 

 

অ্যাকাডেমির পর্যবেক্ষণে বলা হয়েছে, ১৮ মার্চ (রমজানের ২৯তম দিন) চাঁদ দেখার সম্ভাবনা নেই। কারণ ওই দিন সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে। ফলে ১৯ মার্চ রমজানের শেষ দিন হিসেবে গণ্য হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ১৯ মার্চ ভোরে নতুন চাঁদের সংযোগ ঘটলেও সূর্যাস্তের সময় চাঁদের বয়স, অবস্থান এবং দৃশ্যমানতার সময় খুবই কম থাকবে।

 

 

এই কারণে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অনেক অঞ্চলে খালি চোখে চাঁদ দেখা প্রায় অসম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে জ্যোতির্বিজ্ঞানীরা উল্লেখ করেছেন, ভৌগোলিক অবস্থানের কারণে কিছু পশ্চিমাঞ্চলীয় আরব ও মুসলিম দেশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com