• মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:১৬
সর্বশেষ :
দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন শ্যামনগরে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ হুইলচেয়ার বিতারন সাংবাদিক এসএম নুর আলীর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ ফিংড়ীর গাভায় তেলবাহী লরি আটক, ৭ হাজার লিটার পেট্রল জব্দ দেবহাটা উপজেলাকে শিশু শ্রমমুক্ত করতে সুশীলনের আয়োজনে অবহিতকরন সভা আশাশুনির বেতনা নদীর ভাঙনে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, হুমকিতে শতবর্ষের বুধহাটা বাজার শ্যামনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ দেবহাটায় পুলিশের অভিযানে একাধিক মা*ম*লার আসামী রিপন গ্রে*ফ*তা*র তেল না পাওয়ায় পাম্পের ম্যানেজার ও এক কর্মীকে ট্রাকচা*পা দেওয়ার অ*ভি*যো*গ দেবহাটায় মাদ্রাসা ছাত্রী অ*প*হ*রণের ১৭দিন অতিবাহিত হলেও উদ্ধার হয়নি

দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

দেবহাটা উপজেলার কমিউনিটি শিশুদের অংশগ্রহনে সুশীলন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ আয়োজনে মঙ্গলবার ৩১ মার্চ জন্মদিন উদযাপন করা হয়েছে। উপজেলার পারুলিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশীলনের দেবহাটা এরিয়া অফিসের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন। শিশুদের জন্মদিন উদযাপন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

 

সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জোৎসা বালা ও শিশু ফোরামের সভাপতি অনামিকা পাড়ের সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ওয়ার্ল্ড ভিশনের দেবহাটা এরিয়া প্রোগ্রামের এপি ম্যানেজার মিল্টন সিং, ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশীপ অফিসার পল্টন বিশ্বাস, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপন প্রমুখ।

 

উক্ত অনুষ্ঠানে প্রায় ২শত ৫০জনের অধিক কমিউনিটি শিশুদের কেক কেটে জন্মদিন উদযাপনের সাথে সাথে প্রত্যেককে স্কুল খাতা, কলমসহ শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

 

এছাড়া উক্ত অনুষ্ঠানে কমিউনিটি শিশুদের অংশগ্রহণে নৃত্য ও গান পরিবেশন করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com