খুলনার কয়রায় তরমুজবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মজিবার মোড়ল (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার নারায়নপুর বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত মজিবার মোড়ল উপজেলার বগা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন, তরমুজবাহী ট্রাকটি নারায়নপুর বাজারের দিক থেকে কয়রা সেতুর দিকে যাওয়ার সময় বিপরিত দিক থেকে আসা ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ভ্যানচালক ছিটকে সড়কের উপর পড়ে যায়। এতে মাথায় আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন ট্রাকটি আটকে রেখেছেন।
স্থানীয় ইউপি সদস্য আয়ুব আলী জানান, ভ্যানচালক মজিবার মোড়ল তার নিজের রোজগারেই সংসার চালাতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি ছিলেন তিনি।
আমাদি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে পরবর্তি পদক্ষেপ নেওয়া হবে।
https://www.kaabait.com