সাংবাদিক ও সংগঠক জাহাঙ্গীর হোসেন বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীসহ সকল বাঙালিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। এই দিনটি আমাদের মাঝে সম্প্রীতি, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। পুরাতন সকল গ্লানি, দুঃখ ও ব্যর্থতা ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় পহেলা বৈশাখ।
তিনি আরও বলেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাক উন্নয়ন ও অগ্রগতির পথে—এই কামনা করেন তিনি।
শেষে তিনি সবাইকে নববর্ষের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
সাংবাদিক ও সংগঠক জাহাঙ্গীর হোসেন ঢাকাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন মিডিয়ায় কর্মরত রয়েছেন।
https://www.kaabait.com