• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৫৪
সর্বশেষ :
দৌলতদিয়ায় পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার, আগেই নামিয়ে দেওয়ায় রক্ষা পেলেন ৩৭ যাত্রী ডুমুরিয়ায় চুকনগরে দুই দিনব্যাপী আন্তর্জাতিক রেটিং দাবার জমকালো উদ্বোধন মনিরামপুরে বাপের বাড়ি বেড়াতে এসে সাংবাদিকের স্ত্রীর ওপর হা*ম*লা, ক্ষমা চেয়েও অব্যাহত প্রাণনা*শের হু*ম*কি তাপপ্রবাহে স্তব্ধ দক্ষিণ অঞ্চল: ডুমুরিয়ায় জনজীবন বিপর্যস্ত, কৃষি ও স্বাস্থ্যখাতে বাড়ছে সংকট কালিগঞ্জে চার সন্তানের জননী কল্পনা রানীর সাপের কামড়ে ক*রু*ণ মৃ*ত্যু নারায়ণগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত নগরঘাটায় ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্যামনগরে কা*লবৈশাখী ঝড়ে গাছ পড়ে শিশুর ম*র্মা*ন্তি*ক মৃ*ত্যু ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা আজ পবিত্র ঈদুল আযহায় সখিপুরবাসীকে শুভেচ্ছা জানালেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈন উদ্দীন ময়না

নেদারল্যান্ডসে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন: প্রবাসীদের মিলনমেলায় উৎসবের আমেজ

ডেস্ক / ৩২৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

গত ১২ এপ্রিল ২০২৬, রবিবার, নেদারল্যান্ডসের রাজধানী এমস্টারডামে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন দ্য নেদারল্যান্ডস-এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।

 

এমস্টারডাম ছাড়াও রোটারডাম, দ্য হেগ, গ্রোনিঙ্গেন, আলমেরে, জানদাম ও আর্নহেমসহ দেশের বিভিন্ন শহর থেকে দল-মত ও শ্রেণি-পেশা নির্বিশেষে প্রায় পাঁচশোরও অধিক নারী, পুরুষ ও শিশু অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এতে প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলায় প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

সংগঠনের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই শিশুদের জন্য মিউজিক্যাল চেয়ার এবং নারীদের অংশগ্রহণে কুশন পাস খেলার আয়োজন করা হয়। মিউজিক্যাল চেয়ারে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে নাজিহা, ওয়াজিহা এবং আরাফ হোসেন। কুশন পাস খেলায় বিজয়ী হন নার্গিস সিদ্দিকী, তারিন ও কেয়া।

 

এরপর শুরু হয় মূল সাংস্কৃতিক পর্ব। বৈশাখের থিম সং ‘এসো হে বৈশাখ’ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন বাবু নাজিবুল হক। শিশু শিল্পী নাজিয়া তাবাসসুমের নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। কবিতা আবৃত্তি করেন তানবিরা হোসেন ও জেসমিন ডলি।

 

বৃদ্ধাশ্রমভিত্তিক একটি গানে অভিনয় পরিবেশন করেন কামাল হোসেন, যা উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করে। এছাড়াও সংগীত পরিবেশনার মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন স্বর্ণালী চৌধুরী এবং ফ্রান্সের প্যারিস থেকে আগত শিল্পী ইমতিয়াজ রনি।

 

নেদারল্যান্ডসের জনপ্রিয় ব্যান্ড দল “Six Strings”-এর পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে এবং পুরো আয়োজনকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়।

 

অনুষ্ঠানের শেষপর্বে আকর্ষণীয় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করে।

 

পুরো সাংস্কৃতিক অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন তানজিনা বিনতে কাইয়ুম ও বাপ্পি চৌধুরী।

 

অনুষ্ঠানকে সফলভাবে সম্পন্ন করতে সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব নোমানসহ সংগঠনের সকল সদস্য ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক সহযোগিতার জন্য কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করে। বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়—একরামুল হক পলাশ, মাসুদুর রহমান, সপ্না চৌধুরী,ঝুনু আক্তার, সালমা ইব্রাহিম, রুনা আল-আমিন, রাখি,রাবেয়া,তানিয়া,বেলি, রৌশনারা বেগম ,বিল্লাল হোসেন, মাসুদা বেগম, শ্যামল শীল, মাকসুদা বেগম,আল আমিন, কামাল, মোহাম্মদ নেসারউদ্দীন, মাহবুবুর রহমান, ওমর ফারুক কানন, আরিফুল ইসলাম লিংকন, মোহাম্মদ হাসান, রেজাউল করিম, নাঈম হাসান, সৈকত, ফজলে হক মিরাজ, বদিউল চৌধুরী রুবেল, নিয়াজ মোরশেদ, সৈকত বড়ুয়া, ইসমাইল, নুর এ এ আরাফাত, মেহেদী হাসান মিলন, জামাল, মোঃ আসলাম, নিসাত, আবির, সজীব, শাহ আলম মতিন, রিসুল ইসলাম ইমন, রায়হান, আজাদ, জুয়েল, ইশতিয়াক, ওমর ফারুক সাকিব, নিজামউদ্দীন রিমন, রিজভী জামান, ফাহিম জামান, সিয়াম আহমেদ, ইব্রাহিম, ফখরুল, শামীম আহমেদ ইভানসহ আরও সবাইকে।

 

সবশেষে, উপস্থিত সকলেই নেদারল্যান্ডসে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে একটি শক্তিশালী বাংলাদেশি কমিউনিটি গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। এই আশাবাদের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com