• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩৯
সর্বশেষ :
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সাতক্ষীরা শ্যামনগরে ৪ এসএসসি পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১২ শিক্ষক না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে বজ্রপাতে সাতক্ষীরার কৃষকের মৃ*ত্যু

ডেস্ক / ১৮৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৪ মে, ২০২৬

গোপালগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে সাতক্ষীরার এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শহিদুল ঢালী (৩০) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর এলাকার বাসিন্দা।

 

 

জানা গেছে, জীবিকার তাগিদে শহিদুল ঢালী গোপালগঞ্জে মৌসুমি ধান কাটার কাজে গিয়েছিলেন। সোমবার (৪ মে) বিকাল আনুমানিক ৩টার দিকে তিনি মাঠে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টিপাত শুরু হলে আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে।

 

বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

 

শহিদুল ঢালীর অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম নেমে এসেছে। একই সঙ্গে তার নিজ এলাকা পদ্মপুকুরেও শোকের ছায়া বিরাজ করছে।

 

স্থানীয়রা কৃষি শ্রমিকদের নিরাপত্তায় সচেতনতা বাড়ানো এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মাঠে কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com