• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩৯
সর্বশেষ :
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সাতক্ষীরা শ্যামনগরে ৪ এসএসসি পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১২ শিক্ষক না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ১৮৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ মে, ২০২৬

২০২৫-২৬ অর্থ বছরে ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি বাণিজ্যিক ও রপ্তানিযোগ্য ফসল উৎপাদন বিষয়ক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

 

সোমবার (১১মে) সদর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রেের সভাকক্ষে দিনব্যাপি এই কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 

 

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক আ.জা.মু. আহসান শহীদ সরকার। অতিরিক্ত উপ পরিচালক (উদ্ভিদ সংরক্ষন) মোহাম্মদ জহিরুল হক। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা হাসনাত। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শান্তা ইসলাম নওরীন।

 

 

আরো উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের ট্রেনিং কর্ডিনেটর মোঃ ওবায়দুল হক রেজা ও মনিটরিং অফিসার এস এম নাজমুস সাকিব।

 

 

প্রশিক্ষণের কোর্স কর্ডিনেটর এর দায়িত্ব পালন করেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছা: রুপালী খাতুন।

 

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণে সদর উপজেলার মোট ৩০জন কৃষক-কৃষানী, অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com