• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২৪
সর্বশেষ :
সুন্দরবনে ডাকাতবিরোধী অভিযানে নি*হ*ত ১, আটক ২ শ্যামনগরে লাথি দিয়ে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে: থানায় মা*ম*লা নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ১৭তম ও ১৮তম ম্যাচ অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত দুলাভাই বাহিনীর সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি দেবহাটায় দুই দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃন্দের ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন ও কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে গাছগাছালি কর্তন ও দখলের চেষ্টা, আদালতে মামলা বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ডুমুরিয়ায় থানার পাশের ডাকবাংলো এখন ‘ভূতুড়ে বাড়ি’ ধুলিহর শতবর্ষী আছিয়া বেগমের পাশে সদর প্রশাসন,খাদ্য সহায়তা পৌঁছে দিলেন সংবাদকর্মীরা দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত

দেবহাটায় ভেজালবিরোধী অভিযানে দুই আইসক্রিম কারখানাকে ২ লাখ জরিমানা

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১২৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় র‍্যাবের ভেজালবিরোধী পৃথক অভিযানে দুইটি আইসক্রিম কারখানাকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় প্রতিষ্ঠান দুটির কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুর ২টার দিকে র‍্যাব-৬, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদের নেতৃত্বে একটি আভিযানিক দল উপজেলার উত্তর সখিপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

 

অভিযানকালে শিলা আইসক্রিম ফ্যাক্টরিতে বিএসটিআই’র অনুমোদন না থাকা এবং আইসক্রিমে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ও ৪২ ধারায় প্রতিষ্ঠানটির মালিক সুজিত বিশ্বাসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

 

এদিকে একই এলাকায় অবস্থিত মদিনা আইসক্রিম ফ্যাক্টরিতেও অভিযান চালানো হয়। সেখানে একই ধরনের অপরাধের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুল খালেককে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

 

র‍্যাব জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com