• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩৮
সর্বশেষ :
শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নওয়াপাড়া ইউনিয়নে ভিজিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শ্যামনগর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প অবহিতকরণ সভা তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন কবে, সংসদে জানালেন মির্জা ফখরুল শ্যামনগরে ভিক্ষুকের সম্পত্তি দ*খল ও প্রা*ণ*না*শের হু*মকির অভিযোগ নারায়ণগঞ্জে ব্র্যাকের শিখন তরীর উদ্বোধন

দেবহাটায় ভগ্নিপতির বি*রুদ্ধে মিথ্যা মা*মলার অভিযোগে সংবাদ সম্মেলন

দেবহাটা প্রতিনিধি / ১৪০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরার দেবহাটা উপজেলা উপজেলায় ভগ্নিপতির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী রেজাউল করিম। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় দেবহাটা রিপোর্টার্স ক্লাব এর হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রেজাউল করিম অভিযোগ করেন, তার বড় ভগ্নিপতি সাতক্ষীরা সদরের মাহমুদপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে ও সীমান্ত আদর্শ কলেজ এর সহকারী অধ্যাপক আব্দুল্লাহ সিদ্দিক একজন “স্বার্থবাদী, মামলাবাজ ও পরনির্ভরশীল ব্যক্তি”।

 

তিনি বলেন, তাদের পিতা মৃত সামছুদ্দীন গাজীর মৃত্যুর পর ওয়ারেশ অনুযায়ী সকল ভাইবোনের মধ্যে জমিজমা ভাগ-বাটোয়ারা করে দেওয়া হয়। সকল উত্তরাধিকারী সেই আপোষ বণ্টন মেনে নিলেও তার বড় বোন রেহেনা ও ভগ্নিপতি আব্দুল্লাহ সিদ্দিক নতুনভাবে নিজেদের মতো করে জমি ভাগ করে নেওয়ার চেষ্টা করেন।

 

বিষয়টি নিয়ে তাদের বড় ভাই মঈনউদ্দীন ময়নাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেন বলেও উল্লেখ করেন তিনি। তবে ভগ্নিপতির প্ররোচনায় তার বড় বোন আপোষে না গিয়ে উল্টো বিভিন্নভাবে হয়রানি শুরু করেন বলে দাবি করেন রেজাউল করিম।

 

শ্যামনগরে ভোগ দখলীয় জমিতে খাল খননের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, তার বড় বোন রেহেনা বাদী হয়ে সাতক্ষীরা আদালতে গত ১৩ এপ্রিল ২০২৬ ও ১২ মে ২০২৬ তারিখে দুটি “মিথ্যা ও বানোয়াট” মামলা দায়ের করেছেন। এছাড়াও দেবহাটা থানায় আরও একটি অভিযোগ দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

 

তিনি বলেন, “আমি একজন ব্যবসায়ী। মরহুম পিতার সম্মান ও পারিবারিক সম্পর্কের কথা বিবেচনা করে সকল ওয়ারেশের সম্মতিতে জমিজমা ভাগ করে দেওয়া হয়েছিল। এরপরও এ ধরনের মিথ্যা মামলা ও হয়রানিমূলক কর্মকাণ্ড অত্যন্ত দুঃখজনক।”

 

রেজাউল করিম তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং ভগ্নিপতির কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com