• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২০
সর্বশেষ :
শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নওয়াপাড়া ইউনিয়নে ভিজিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শ্যামনগর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প অবহিতকরণ সভা তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন কবে, সংসদে জানালেন মির্জা ফখরুল শ্যামনগরে ভিক্ষুকের সম্পত্তি দ*খল ও প্রা*ণ*না*শের হু*মকির অভিযোগ নারায়ণগঞ্জে ব্র্যাকের শিখন তরীর উদ্বোধন

পবিত্র ঈদুল আযহায় সখিপুরবাসীকে শুভেচ্ছা জানালেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈন উদ্দীন ময়না

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১১৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৭ মে, ২০২৬
Oplus_131072

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৩নং সখিপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো: মঈন উদ্দীন ময়না।

 

ঈদুল আযহা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ধর্মীয় উৎসব। এই ঈদ ত্যাগ, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও মানবতার মহান শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আত্মত্যাগের যে শিক্ষা ঈদুল আযহা আমাদের সামনে তুলে ধরে, তা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি।”

 

তিনি বলেন, বর্তমান সময়ে সমাজে পারস্পরিক সহমর্মিতা, ভালোবাসা ও মানবিক মূল্যবোধের চর্চা আরও বাড়াতে হবে। ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করা সম্ভব।

 

আলহাজ্ব মো: মঈন উদ্দীন ময়না আরও বলেন, ৩নং সখিপুর ইউনিয়ন সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সকল ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশার মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনই এ ইউনিয়নের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে।

 

তিনি বলেন, “সকল বিভেদ ও হানাহানি ভুলে সমাজে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। একটি সুখী, সুন্দর ও মানবিক সমাজ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

 

শেষে তিনি ৩নং সখিপুর ইউনিয়নবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা, ঈদ মোবারক।”


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com