• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪
সর্বশেষ :
লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান শ্যামনগরে বুড়িগোয়ালিনী দাতনাখালিতে গাছ থেকে পড়ে ১ ব্যবসায়ীর মৃত্যু দেবহাটার কৃতি শিক্ষার্থী মেহেদী হাসানের গবেষণাপত্র আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপনের জন্য মনোনীত পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধুলিহরে গভীর রাতে টর্নেডোয় মন্দিরসহ একাধিক বসতঘর লন্ডভন্ড আশাশুনির বড়দলে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভন্ড ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন: হাসি ফুটেছে কৃষকের মুখে না.গঞ্জ সদরে কলেরা টিকার ২য় ডোজ কর্মসূচি শুরু ডেঙ্গু প্রতিরোধে সখিপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি

নারায়ণগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ১৮৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ জুন, ২০২৬

“দুধ উৎপাদনে নারী খামারি, উন্নয়নের অগ্রযাত্রা” এই প্রতিপাদ্য সামনে রেখে র‍্যালি, আলোচনা সভা ও পথচারী-শিশুদের মাঝে বিনামূল্যে তরল দুধ বিতরণের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হলো বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬।

 

 

সোমবার (১ জুন) দুপুরে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সভাকক্ষে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আ. মান্নান মিয়া’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

 

 

সভায় সভাপতি তার বক্তব্যে বলেন, জেলার সকল ডেইরি খামারিদের প্রতি আমাদের অকৃত্রিম কৃতজ্ঞতা। আগামী দিনে একটি মেধাবী জাতি গঠনে নিরাপদ দুধ ও দুগ্ধজাত পণ্যের অবিরাম সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর অংগীকারবদ্ধ।

 

 

জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে জেলা ট্রেনিং অফিসার– ডা. আশরাফুল ইসলাম, জেলা ভেটেরিনারি অফিসার ডা. আবু সাঈদ সরকার, উপ পরিচালক কৃত্রিম প্রজনন ডা. কামাল বাসারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com