• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৫৬
সর্বশেষ :
শেখ হাসিনার বাসভবন থেকে মরদেহ উদ্ধার গাজী নজরুল এমপির অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত দেবহাটায় যুগ্ম সচিব আবুল হাসানের পিতার জানাজা সম্পন্ন, কাছে দোয়া কামনা ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস মঈন উদ্দিন ময়নার সুন্দরবন বনজীবীদের জীবনযুদ্ধ; কষ্ট, পরিশ্রম আর অভাবই নিত্যসঙ্গী শ্রাবণের ভারী বর্ষণে পাইকগাছার নিন্মাঞ্চল প্লাবিত; বেড়েছে জনদূর্ভোগ গাজী নজরুলের সংসদ সদস্যপদ বাতিলের দাবিতে উত্তাল শ্যামনগর গাজী নজরুলের ভিডিও বি*তর্কের জেরে শ্যামনগরে জামায়াত নেতার পদত্যাগ, এক মণ দুধ দিয়ে গোসল শ্যামনগরে র‍্যাবের অভিযান: চুনা নদীতে নোঙ্গর করা নৌকা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ, আটক- ২ গাজী নজরুলের সংসদ সদস্য পদে থাকা নিয়ে যা জানাল

নারায়ণগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ৮৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১০ জুন, ২০২৬

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় জেলা রিসোর্স টিমের (ডিআরটি) মাধ্যমে নারায়ণগঞ্জ জেলায় উপজেলা রিসোর্স টিমের (ইউআরটি) সদস্যদের গ্রাম আদালত বিষয়ে দিনব্যাপি রিফ্রেশার প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

 

 

বুধবার (১০ জুন) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রশিক্ষণ সমন্বয়কারী উপ-পরিচালক, স্থানীয় সরকার শাখা নিলুফার ইয়াসমিন’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

 

 

প্রধান অতিথি বলেন, ইউনিয়ন পরিষদ সকল সদস্যদের গ্রাম আদালতের এখতিয়ারাধীন মামলাসমূহে সালিশের মাধ্যমে বিচার পরিহার করতে হবে। গ্রাম আদালত দেশের আইন ও বিধিমালা পরিচালিত একটি আদালত। এই আদালতে কোন আইনজীবীর প্রয়োজন পড়ে না। আবেদনকারী এবং প্রতিবাদী পক্ষের দুইজন সদস্য নিয়ে এই আদালত গঠিত হয় বিধায় এখানে পক্ষপাতিত্বের সম্ভাবনা নাই বললেই চলে। ইউনিয়ন পরিয়দ ন্যায় ও সততার সাথে কাজ করলে প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায় বিচার প্রাপ্তিতে গ্রাম আদালত উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।

 

 

প্রশিক্ষণ রিসোর্স পার্সন হিসেবে জেলা পর্যায়ের নির্ধারিত ডিআরটি (ডিস্ট্রিক্ট রিসোর্স টিম) সদস্যগণ প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছেন। জেলা রিসোর্স টিমের (ডিআরটি) সদস্য পুলিশ সুপার, উপপরিচালক, সমাজ সেবা অধিদপ্তর, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা লিগ্যাল এইড অফিসার, নারায়ণগঞ্জ প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন।

 

 

উক্ত রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন উপজেলা রিসোর্স টিমের (ইউআরটি) সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (সকল), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (সকল), অফিসার ইনচার্জ (ফতুল্লা, বন্দর, রুপগঞ্জ, সোনারগাঁ ও আড়াইহাজার) থানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (সকল), সমাজসেবা কর্মকর্তা (সকল), ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (সকল) উপজেলা, নারায়ণগঞ্জ।

 

বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে ইউরোপিয়ান ইউনিয়ন, বাংলাদেশ সরকার এবং ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহযোগিতায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত ‘‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প ” এর আওতায় পার্বত্য চট্টগ্রাম ব্যতীত সারা দেশে ৬১টি জেলার ৪৪৫৩টি ইউনিয়নে (নতুন/সক্রিয়করণ ৩০৪১টি এবং ১ম ও ২য় পর্যায়ের ১৪১২টি) প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম ইতোমধ্যে মাঠ পর্যায়ে শুরু হয়েছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ বিশেষতঃ উপ-পরিচালক, স্থানীয় সরকার (ডিডিএলজি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাগণের দিক-নির্দেশনা, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সমন্বয় ও নিজস্ব উদ্যোগ মাঠ পর্যায়ে গ্রাম আদালতের সেবা প্রদান কার্যক্রম চলমান রয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com