• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৫৫
সর্বশেষ :
অতিবৃষ্টিতে ডুমুরিয়াসহ খুলনা জেলায় মাছ চাষ ও কৃষিতে প্রায় ১১ কোটি টাকার ক্ষতি শ্যামনগরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরে জাহাজঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি রক্ষায় মানববন্ধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হ*ত্যাকারী আটক দেবহাটায় প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস পালন, আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় দ্রুত ডাক সার্ভিসের নামে পোস্ট অফিসের প্রতারণা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথনাটক অনুষ্ঠিত চিংড়িতে জেলি পুশ: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, ৮২০ কেজি চিংড়ি বিনষ্ট খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গু*লি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি জলবায়ু পরিবর্তন ও বজ্রপাত মোকাবেলায় দেবহাটায় তাল-খেজুরের বনায়ন শুরু

ডুমুরিয়ায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া / ৭০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৩ জুন, ২০২৬

খুলনার ডুমুরিয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। “সবুজ পৃথিবী, আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এই বিশেষ কর্মসূচি বাস্তবায়িত হয়।

 

​বৃক্ষরোপণ অভিযানের ধারাবাহিকতায় ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

​পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষের ভূমিকার কথা উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার বলেন, “বৃক্ষ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, বরং প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিবেশকে সবুজ ও সুশীতল রাখতে আমাদের এই উপজেলাকে একটি আদর্শ সবুজ অঞ্চলে পরিণত করতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের জনগণকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে নিজ নিজ আঙিনায় অন্তত ৩টি করে গাছ লাগানোর আহ্বান জানাচ্ছি।”

 

​উদ্বোধন শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে উন্নত জাতের চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন‌ ডুমুরিয়া ওসি তদন্ত মোঃ আছের আলি, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা,।

 

অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইভা মল্লিক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হামিদুল ইসলাম,অজয় বিশ্বাস,ডুমুরিয়া উপজেলা বন বিভাগের কর্মকর্তা মোঃ লেখায় আলি খান, মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাশীষ বিশ্বাস, ডুমুরিয়া মহা বিদ্যালয়ের ফৈরদাউ খান,ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, প্রমুখ।

 

​এ সময় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, পরিবেশবাদী সংগঠনের কর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com