• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮
সর্বশেষ :
সাতক্ষীরায় জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৬ পাটলেকেশ্বরী কালী মন্দিরে প্রথমবারের মত শ্রী শ্রী গনেশ পূজা অনুষ্ঠিত শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত আশাশুনিতে পটকা মাছ খেয়ে একই পরিবারের ৪ জন অসুস্থ, প্রাণ গেল গৃহকর্তার শ্যামনগরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতা ফুটপাতের অচেতন ব্যক্তির প্রাণ বাঁচাতে পাটকেলঘাটা থানার ওসির দ্রুত পদক্ষেপ প্রশংসনীয় তালায় ৫০ শিক্ষার্থী পেলেন আব্দুল লতিফ সরদার শিক্ষা বৃত্তি ডুমুরিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সেবা পেতে গ্রাহকের ভোগান্তি, ফোনে ধমক দিলেন এজিএম সমাজে ন্যায় ও ইনসাফ কায়েমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি আব্দুল খালেক

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১১৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬
Oplus_131072

ঢাকাস্থ দেবহাটা উপজেলার বাসিন্দাদের প্রাণের সংগঠন “দেবহাটা উপজেলা সমিতি, ঢাকা”-এর ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

 

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি সদর দপ্তরের (লেভেল-৪) কনফারেন্স রুমে অনুষ্ঠিত সমিতির এক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সমিতির উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দসহ দেবহাটার বিভিন্ন এলাকার পেশাজীবী, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

সভায় সর্বসম্মতিক্রমে সমিতির গঠনতন্ত্র অনুমোদন করা হয়। একই সঙ্গে আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হওয়ায় অনুমোদিত গঠনতন্ত্র এবং উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আহ্বায়ক কমিটিকে সমন্বয় করে আগামী দুই বছরের জন্য ওপেন হাউজের মাধ্যমে ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

 

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তাহাজ্জাত হোসেন হিরু এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার আল মাহমুদ সুমন। এছাড়াও সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে সদস্যদের দায়িত্ব প্রদান করা হয়েছে।

 

আলোচনা সভা ও কমিটি গঠনের সম্পূর্ণ কার্যক্রম পরিচালনা করেন দেবহাটা উপজেলা সমিতি, ঢাকার সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ।

 

বক্তারা আশা প্রকাশ করেন, তাদের নেতৃত্বে ঢাকায় বসবাসরত দেবহাটাবাসীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও কল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com