• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬
সর্বশেষ :
লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান শ্যামনগরে বুড়িগোয়ালিনী দাতনাখালিতে গাছ থেকে পড়ে ১ ব্যবসায়ীর মৃত্যু দেবহাটার কৃতি শিক্ষার্থী মেহেদী হাসানের গবেষণাপত্র আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপনের জন্য মনোনীত পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধুলিহরে গভীর রাতে টর্নেডোয় মন্দিরসহ একাধিক বসতঘর লন্ডভন্ড আশাশুনির বড়দলে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভন্ড ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন: হাসি ফুটেছে কৃষকের মুখে না.গঞ্জ সদরে কলেরা টিকার ২য় ডোজ কর্মসূচি শুরু ডেঙ্গু প্রতিরোধে সখিপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি

না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ১২২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন-২০২৬ সফল করতে স্থানীয় স্বাস্থ্য বিভাগ, প্রশাসন ও অংশীদার সংস্থার উদ্যোগে প্রস্তুতিমূলক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১২ আগষ্ট) সকালে সদর উপজেলা ইউএনও কার্যালয় সভাকক্ষে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাঁনপুর ৩শ’ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাশার।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তর এর প্রতিনিধি ডা. সোহেলী সারমিন, জেলা পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক কাজী মমতাজ বেগম, নারায়ণ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহিরুল ইসলাম, সিভিল সার্জন অফিস এর সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোহাম্মদ আমিনুল হক ও এসআইএমও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ডা. মোর্শেদুল ইসলাম খান।

 

সভায় জানানো হয়, নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন সকল ইউনিয়নের বাসিন্দাদের ০১বছর থেকে সকল বয়সী (গর্ভবতী মহিলা ব্যাতিত) ২ ডোজ কলেরা ভ্যাকসিন খাওয়ানো হবে। আগামী ২২ আগষ্ট ২০২৬ তারিখ হতে ওরাল কলেরা ভাকসিন ক্যাম্পেইন চালু হবে।

 

ওরাল কলেরা ভ্যাকসিন গ্রহণের জন্য অবশ্যই অনলাইন রেজিষ্ট্রেশন (vaxepi.gov.bd) সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে।

 

মেডিকেল অফিসার ডা. ইসরাত জাহান (রোগ নিয়ন্ত্রণ) এর প্রেজেন্টেশন উপস্থাপন ও সঞ্চালনায় অবহিতকরণ সভায় চিকিৎসক, ইসলামিক ফাউন্ডেশন, তথ্য, শিক্ষা কর্মকর্তাগণ এবং উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাগন অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com