• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩
সর্বশেষ :
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: সন্তানদের গতিবিধি নজরে রাখার আহ্বান শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দেবহাটায় যুবদলের বিক্ষোভ ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই সময়মতো উন্মুক্ত হবে কি পাইকগাছার কুড়ুলিয়া-লস্কর সেতু? সেপ্টেম্বরেই শেষ মূল চুক্তির মেয়াদ তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎

নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ১৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

“ফুসফুসের যত্ন সারাজীবন“ এই প্রতিপাদ্য নিয়ে এসকেএফ’র আয়োজনে নারায়ণগঞ্জে পালিত হয়েছে বিশ্ব ফুসফুস দিবস-২০২৬।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের ব্লু পিয়ার রেস্টুরেন্টে অধ্যাপক ডাঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড‍্যাব, নারায়ণগঞ্জ জেলা শাখার আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম।

 

প‍্যানেল অব এক্সপার্ট ছিলেন অধ্যাপক ডাঃ রণজিত রায়, অধ্যাপক ডাঃ দেলোয়ার হোসেন ও ডাঃ সফিউল্লাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ বেলাল আল আজিজ।

 

 

অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ বেসরকারি চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্প এলাকা, এখানে রয়েছে ডাইং, স্পিনিং, সিমেন্ট কারখানা, ইটভাটা- এসবের ধোঁয়ায় বাতাস হচ্ছে ভারী, হচ্ছে দূষিত। আর এ বাতাস গ্রহণ করে ফুসফুসের ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে হচ্ছে । রাস্ট্র ও এসব কারখানার মালিকদের নিকট আবেদন থাকবে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার। আর আমরা চিকিৎসকরা হাসপাতালে, ব‍্যক্তিগত চেম্বারে রোগী ও রোগীর স্বজনদের সচেতনতা বৃদ্ধি করতে বলবো ।

 

তিনি আরো বলেন যদি মাস্ক ব্যবহার করা যায় অনেকটা রেহাই পাওয়া যাবে এ দূষিত ও ক্ষতিকর দিক থেকে।

 

প্রধান অতিথি আরো বলেন ধূমপান থেকে বিরত থাকার জন্য মানুষকে সচেতন করতে হবে, যা ফুসফুসের ক‍্যানসারের অন‍্যতম কারন। আসুন আমরা ফুসফুসের যত্ন নেই ও ফুসফুসের রোগ থেকে মুক্তি নেই ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com