• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬

ডেঙ্গু প্রতিরোধে সখিপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ৩১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

 

শনিবার (২৬ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের নেতৃত্বে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে। অভিযানের অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার করা হচ্ছে।

 

অভিযানে ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী ইউপি গ্রাম পুলিশ সদস্যারা উপস্থিত থেকে কার্যক্রমে অংশ নেন।

 

ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসন বা জনপ্রতিনিধিদের একার দায়িত্ব নয়—এটি সবার সম্মিলিত দায়িত্ব। এডিস মশার বংশবিস্তার রোধে প্রত্যেককে নিজ নিজ বাড়ি, আঙিনা, রাস্তা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, প্লাস্টিকের বোতল, টায়ারসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানানো হয়েছে।

 

‘নিজের আঙিনা নিজেই পরিষ্কার রাখি, ডেঙ্গু প্রতিরোধে সবাই সচেতন হই’—এই প্রত্যয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সখিপুর ইউনিয়ন পরিষদ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com