• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৭
সর্বশেষ :
পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ নগরঘাটায় ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের ফাইনালে পাঁচপাড়া দল চ্যাম্পিয়ন সখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ কেশবপুরে ট্রাকের ধাক্কায় হাবিবের গাড়ি দুমড়েমুচড়ে, প্রাণে বাঁচলেন দেবহাটা উপজেলা প্রশাসন কাপ ফুটবলের ফাইনালে থানা একাদশের জয়

পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি / ৩৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রকে হাত-পা বেঁধে যৌন নির্যাতনের চেষ্টা করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টারও অভিযোগ করেছেন এলাকাবাসী।

 

 

ঘটনাটি বুধবার সকাল ৯টার দিকে কাটাখালী গ্রামের একটি বাঁশবাগানের মধ্যে নির্মাণাধীন ঘরে ঘটেছে বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, কাটাখালী গ্রামের সোরাপ মোড়লের ৮ বছর বয়সী ছেলে আফফান ওরফে আকাশ প্রতিদিনের মতো স্কুলে যাচ্ছিল। পথে একই গ্রামের কাশেম মোড়লের ছেলে আব্দুল মুছানুর তাকে জোর করে বাঁশবাগানের মধ্যে একটি নির্মাণাধীন ঘরে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানে শিশুটির হাত-পা বেঁধে যৌন নির্যাতনের চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।

 

এ সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত যুবক ঘটনাস্থল থেকে চলে যায়। পরে খবর পেয়ে শিশুটির মা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

 

 

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় ইউপি সদস্য আনিসুর রহমান অভিযুক্ত যুবককে মারধর করেন এবং পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এলাকাবাসীর একাংশের দাবি, ঘটনাটি ধামাচাপা দিতে অর্থের বিনিময়ে আপস-মীমাংসার চেষ্টা চলছে।

 

এ বিষয়ে ইউপি সদস্য আনিসুর রহমান বলেন, “বিষয়টি জানতে পেরে আমি ওই যুবককে মারধর করেছি। পরে সে ক্ষমা চেয়েছে।”

 

শিশুটির মা বলেন, “আমার ছেলেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছি। সময়মতো জানতে না পারলে আরও বড় কোনো ঘটনা ঘটতে পারত।”

 

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের সরেজমিন তদন্তের দাবি জানিয়েছেন তারা।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com