• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৯
সর্বশেষ :
টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রাইয়ান পেল সদর উপজেলা প্রশাসনের সহায়তা নারায়ণগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

নগরঘাটায় হাড়কাটা মসজিদের পানির মোটর চুরির চেষ্টা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিনিধি / ১৪০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের হাড়কাটা বিলের মাঝখানে অবস্থিত একটি মসজিদের পানির মোটর চুরির সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ২ যুবক। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁদের গ্রেপ্তার করে পাটকেলঘাটা থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলেন নগরঘাটা গাবতলা এলাকার মৃত রুস্তম আলী সরদারের ছেলে মো. আলমগীর হোসেন (২৪) এবং মো. আলাউদ্দীন সরদারের ছেলে মো. আরিজুল ইসলাম (২৬)। তাঁরা দুজনই সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটা গাবতলা এলাকার বাসিন্দা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১১ অক্টোবর) সন্ধ্যার পর হাড়কাটা বিলের মাঝখানে অবস্থিত মসজিদের পানি তোলার মোটর চুরির চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় স্থানীয় লোকজন তাঁদের আটক করেন। পরে বিষয়টি পাটকেলঘাটা থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

 

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এদিকে, স্থানীয়দের অভিযোগ, এলাকায় অনলাইন জুয়া ও মাদক সেবনের অর্থ জোগাড় করতে চুরির ঘটনা ঘটছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।

 

মসজিদের মতো ধর্মীয় প্রতিষ্ঠানে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com