• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২০
সর্বশেষ :
খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক অবৈধ নেটপাটা উচ্ছেদ ও নদী খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ উপবৃত্তির টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে দায়িত্ব হারালেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও দোয় অনুষ্ঠিত নগরঘাটায় ৭ লাখ টাকার ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক অসুস্থ গরু এনে মাংস বিক্রির অপচেষ্টাকালে ৫ প্রতারক আটক, ১টি পিকআপ ও মোটরসাইকেল জব্দ

তালা উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতীক পেয়েই প্রচার শুরু

নিজস্ব প্রতিনিধি / ৯২২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
প্রচার- প্রচারনা

সাতক্ষীরা তালায় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনি প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। শুরু করেছেন জনসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা । নিজ নিজ প্রতীকের পোস্টার টানানোর পাশাপাশি মাইকেও চলছে প্রচার-প্রচারণা। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট আগামী ২১ মে অনুষ্ঠিত হবে।

 

বৃহস্পতিবার (২ মে) সকালে প্রতীক বরাদ্দ দেন অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সরোয়ার হোসেন ।

 

উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলার বর্তমান চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার (কাপপিরিচ), সরদার মশিয়ার রহমান (চিংড়ি মাছ), এস এম নজরুল ইসলাম (ঘোড়া), প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম (দোয়াত-কলম), আতাউর রহমান গোলদার, (মোটরসাইকেল), এমএ মালেক (আনারস) ও বিশ্বজিত সাধু (হেলিকপ্টার) প্রতীক পেয়েছেন ।

 

অন্যদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন (মাইক), সাংবাদিক মোঃ আব্দুল জব্বার (তালা), কাজী ইমরান হোসেন লিয়াকাত (উড়োজাহাজ), নাজমুল হুদা পলাশ (টিয়া পাখি),শাহ আলম টিটো (টিউবওয়েল), শেখ বাবলুর রশিদ (চশমা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান বর্তমান ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী (কলস), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোস্তারী সুলতানা পুতুল (ফুটবল) প্রতীক পেয়েছেন ।

 

উল্লেখ্য, আগামী আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। উপজেলার ১২টি ইউনিয়নে ২ লাখ ৬৬ হাজার ২৩৪ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১লাখ ৩৪ হাজার ১৮১ জন, নারী ভোটার ১লাখ ৩২ হাজার ৫২ জন এবং একজন হিজড়া ভোটার রয়েছেন।
##


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com