• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮
সর্বশেষ :
পাটকেলঘাটায় দিনের বেলায় সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান: ওটি-প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ তালা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ, রোগী দেখাতে এক ঘণ্টা অপেক্ষার দাবি শ্যামনগরে নকশীকাঁথার আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত দেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান শ্যামনগরে বুড়িগোয়ালিনী দাতনাখালিতে গাছ থেকে পড়ে ১ ব্যবসায়ীর মৃত্যু দেবহাটার কৃতি শিক্ষার্থী মেহেদী হাসানের গবেষণাপত্র আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপনের জন্য মনোনীত পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধুলিহরে গভীর রাতে টর্নেডোয় মন্দিরসহ একাধিক বসতঘর লন্ডভন্ড

দেবহাটায় এনসিসি ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৮৫৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
এনসিসি ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

দেবহাটায় এনসিসি ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এনসিসি ব্যাংক পিএলসি পারুলিয়া শাখার আয়োজনে বৃহস্পতিবার ১৬ মে, ২৪ ইং তারিখ সকাল ১১ টায় ব্যাংক চত্বরে আয়োজিত উক্ত অনুষ্ঠানে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেক কাটা পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনসিসি ব্যাংক পিএলসি পারুলিয়া শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক স্পন্সর ডাইরেক্টর আলহাজ্ব আবুল কাশেম।
বিশেষ অতিথি ছিলেন আবুল কাশেমের সহধর্মিণী মনিরা বেগম মুন্নি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের পারুলিয়া শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও ডেপুটি ম্যানেজার জাফর ইকবাল।
এসময় সাংবাদিক কে.এম রেজাউল করিম, আমানতকারী আবুল কালাম, আমানতকারী কামরুল ইসলামসহ ঋনগ্রহীতা, আমানতকারী ও শুভাকাঙ্খিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় এনসিসি ব্যাংকের দীর্ঘ পথচলায় যারা সহযোগীতা করে আসছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং ব্যাংকের বিভিন্ন সেবার মাধ্যমে গ্রাহকরা যাতে উদ্বুদ্ধ হয় সে বিষয়ে আলোচনা করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com