• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২০
সর্বশেষ :
পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ নগরঘাটায় ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের ফাইনালে পাঁচপাড়া দল চ্যাম্পিয়ন সখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ কেশবপুরে ট্রাকের ধাক্কায় হাবিবের গাড়ি দুমড়েমুচড়ে, প্রাণে বাঁচলেন দেবহাটা উপজেলা প্রশাসন কাপ ফুটবলের ফাইনালে থানা একাদশের জয়

আশাশুনিতে নবাগত ইউএইচএ ডাঃ উম্মে ফারহানা’র যোগদান

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ৪০৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
নবাগত ইউএইচএ ডাঃ উম্মে ফারহানা'র যোগদান

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা’র যোগদান। রবিবার সকালে তিনি আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন।

 

জানাগেছে, ডাঃ মিজানুল হক বদলী জনিত কারনে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চলে যাওয়ায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএইচএ পদ শূণ্য হয়ে যায়। তদন্তস্থলে ডাঃ উম্মে ফারহানাকে বদলী করায় তিনি আশাশুনিতে যোগদান করলেন।

 

তিনি এর আগে চুয়াডাঙ্গা জেলা সদর হাসপাতালে আরএমও হিসাবে কর্মরত ছিলেন। যোগদানকালে আশাশুনি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রসূন কুমার মন্ডল, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাঃ মিনাক কুমার বিশ্বাস, ডাঃ নাহিয়ান হাবিব, ডাঃ মোঃ শহিদুল্ল‍াহ, ডাঃ আশিকুর রহমান, ডাঃ নাইম হোসেন নয়ন, প্রধান সহকারি জি এম জাহাঙ্গীর আলম, ইপিআই শংকর কুমার মল্লিক, সরকারি স্বাস্থ্য পরিদর্শক ভারপ্রাপ্ত এস এম মুক্তারুজ্জামান স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ডাঃ উম্মে ফারহানা যোগদানের পর প্রথম কর্ম দিবসে তিনি মাঠ পর্যায়ের বিভিন্ন স্তরের সুপারভাইজারদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে বিভিন্ন কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে ভিটামিন এ+ ক্যাম্পেইনের হোম সার্সিং এর বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন। এছাড়া একই সাথে তিনি জনপ্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com