• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৪৬
সর্বশেষ :
শেখ হাসিনার বাসভবন থেকে মরদেহ উদ্ধার গাজী নজরুল এমপির অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত দেবহাটায় যুগ্ম সচিব আবুল হাসানের পিতার জানাজা সম্পন্ন, কাছে দোয়া কামনা ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস মঈন উদ্দিন ময়নার সুন্দরবন বনজীবীদের জীবনযুদ্ধ; কষ্ট, পরিশ্রম আর অভাবই নিত্যসঙ্গী শ্রাবণের ভারী বর্ষণে পাইকগাছার নিন্মাঞ্চল প্লাবিত; বেড়েছে জনদূর্ভোগ গাজী নজরুলের সংসদ সদস্যপদ বাতিলের দাবিতে উত্তাল শ্যামনগর গাজী নজরুলের ভিডিও বি*তর্কের জেরে শ্যামনগরে জামায়াত নেতার পদত্যাগ, এক মণ দুধ দিয়ে গোসল শ্যামনগরে র‍্যাবের অভিযান: চুনা নদীতে নোঙ্গর করা নৌকা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ, আটক- ২ গাজী নজরুলের সংসদ সদস্য পদে থাকা নিয়ে যা জানাল

প্রেমিকাকে পেট্রোল পাম্পে বন্ধক রেখে পালালো প্রেমিক

অনলাইন ডেস্ক / ৮৬০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩০ জুন, ২০২৪
প্রেমিকের ছবি

বাগেরহাটের রামপালে ফিলিং স্টেশনে গিয়ে প্রেমিকা কিশোরী (১৩) কে বন্ধক রেখে পালালো বখাটে প্রেমিক। মোটরসাইকেলে পেট্রল পুরে টাকা দিতে না পেরে তার বদলে স্কুল ছাত্রীকে জিম্মা রেখে পালিয়েছে প্রেমিক। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা মল্লিক আসাদুজ্জামান বাদী হয়ে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

 

জানাগেছে, উপজেলার গাববুনিয়া গ্রামের আসাদুজ্জামানের ৭ ম শ্রেণীতে পড়ুয়া কন্যা গত বুধবার (২৬ জুন) স্কুল ব্যাগ সাথে নিয়ে ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে যায়। ওই দিন দুপুর ১২ টার সময় বিদ্যালয়ের সামনে রাস্তার উপর পেন্সিল কেনার জন্য দোকানে যায়। এ সময় বাছাড়েরহুলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম সজিব (১৮) বিদ্যালয়ের গিয়ে ওই কিশোরীকে ভয়ভীতি দিয়ে ও ফুসলিয়ে তার সাথে বেড়াতে যেতে বলে। এতে সায় দিয়ে ওই কিশোরী বখাটে সজীবের সাথে তার ভাড়া করা মোটরসাইকেল উঠে বেড়াতে যায়। ভাগা বাজার এলাকায় গিয়ে মোটরসাইকেলের তেল ফুরিয়ে যায়। এরপরে বখাটে নাজমুল স্থানীয় একটি ফিলিং স্টেশনে গিয়ে মোটরসাইকেলে প্ট্রোল নেয়। এসময় টাকা দিতে না পারায় টাকার বদলে ওই ছাত্রীকে জিম্মা রেখে টাকা নিতে বাড়ীতে চলে আসে।

দুপুর গড়িয়ে বিকেল হলেও ওই কিশোরী বাড়ীতে না ফেরায় তার পিতা মাতা চিন্তিত হয়ে পড়েন। এক পর্যায়ে তারা স্কুলে খোজ নেন। সেখান থেকে জানানো হয় তার মেয়ে স্কুল ব্যাগ রেখে বাইরে গিয়ে আর ফেরেনি। পরে খুঁজতে গিয়ে ওই ফিলিং স্টেশনে তাকে পাওয়া যায়। সেখানে তাকে নিতে গেলে তারা তেলের মূল্য পরিশোধ করলে কিশোরীকে ফেরৎ পাবে বলে জানানো হয়।

 

পরে টাকা দিয়ে কিশোরীকে ছাড়িয়ে নিয়ে আসে। এ ঘটনা নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে স্থানীয়রা বিষয়টি মিমাংশার চেষ্টা করে ব্যর্থ হন। মিমাংশার সময় প্রতিপক্ষ চড়াও হয়ে বাদী আসাদুজ্জামানকে কিল, চড়, ঘুষি ও লথি মেরে আহত করে।

 

এ ঘটনায় শনিবার (২৯ জুন) দুপুর কিশোরীর পিতা বাদী হয়ে গাববুনিয়া গ্রামের মো. শহিদুল ইসলাম, হাবিবুর রহমান, বখাটে নাজমুল ইসলাম সজীব, মল্লিক মনিরুল ইসলাম, ফয়সাল মল্লিকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

 

এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি। রামপাল থানার ওসি সোমেন দাশ এর দৃষ্টি আকর্শন করা হলে তিনি অভিযোগে বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।#


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com