• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪০
সর্বশেষ :
ইছামতীতে নেই সেই মিলনমেলা, শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমী সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট, তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ ধানদিয়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামানের গণসংযোগ,১৮ পূজামণ্ডপে অনুদান সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি নেতা আব্দুর রউফ দেহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ তালার খলিলনগরে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক

কেশবপুরে জলাবদ্ধ ২০০ পরিবারে ত্রাণ দিল স্বেচ্ছাসেবীরা

কেশবপুর, যশোর সংবাদদাতা / ৫৫৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
জলাবদ্ধ ২০০ পরিবারে ত্রাণ দিল স্বেচ্ছাসেবীরা

যশোরের কেশবপুরে বৃষ্টি ও হরিহর নদের উপচে পড়া পানিতে জলাবদ্ধ হয়ে পড়া অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার বিকেলে কেশবপুর সম্মিলিত স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে পৌরসভার বিভিন্ন এলাকার ২০০ পরিবারের মাঝে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

 

 

এ সময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী বাবু বিশ্বাস, নাইম হোসেন, সুজন হোসেন, জুবায়ের হাসান রাকিব, এস এম সাগর হোসেন, এনামুল কবির সবুজ, গোলাম কিবরিয়া, আল আমিন বিশ্বাস, বিশ্বাস জাহিদ হাসান, শেখ মাহিদুল হাসান, তুহিন রেজা, রনি ইসলাম, সাইফুল ইসলাম, মেহেদী হাসান, নাজমুল হাসান, সাজু, রাসেল, সজল, নয়ন হোসেন, আজমুল, আব্দুল্লাহ, আবিদ হাসান, কামরুজ্জামান রাজু প্রমুখ।

 

 

ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু ও তেল দেওয়া হয়। পৌরসভার জলাবদ্ধ এলাকার মানুষেরা ত্রাণ সামগ্রী পেয়ে খুশি প্রকাশ করেন। এর আগে গত শুক্রবার স্বেচ্ছাসেবীরা পাইকগাছা উপজেলার হরিণখোলা এলাকার বন্যার্ত ৪০০ পরিবারের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

 

কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আর্থিক সহায়তা সংগ্রহ করে এ ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com