• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৭
সর্বশেষ :
টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রাইয়ান পেল সদর উপজেলা প্রশাসনের সহায়তা নারায়ণগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

নওগাঁ রানীনগরের নিখোঁজ যুবতীর সন্ধান ১২দিনেও মেলেনি

নওগাঁ প্রতিনিধি / ৪৫৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
নিখোঁজ যুবতীর সন্ধান মেলেনি

🖼️ ফটো কার্ড তৈরি করুন
নওগাঁ জেলার রানীনগর উপজেলার একডালা ইউপির নারায়নপাড়া গ্রামের যুবতী নার্গিস বানুর (২৮) সন্ধান দীর্ঘ ১২ দিনেও মেলেনি। পরিবারের অভিযোগ আবাদপুকুর বাজারের এক চেম্বারে ঔষধ নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছেনা।
নিখোঁজ নার্গিসের বৃদ্ধা মা বড় ভাইসহ স্বজনরা তার খোঁজ না পেয়ে কাহিল হয়ে পড়েছেন।
বড়ভাই আব্দুল জলিল প্রামানিক ছোট বোনের সন্ধান না পেয়ে পাগলের মত খুঁজে বেড়াচ্ছেন।
এব্যাপারে রানীনগর থানায় গত ৩সেপ্টেম্বর নার্গিসের বৃদ্ধা মা জরিনা বিবি একটি সাধারন ডায়েরী করেছেন। জিডি নং ১০২, তারিখ ০৩-০৯-২৪। যুবতীর স্বজন ও স্থানীয়রা জানান  নার্গিস নিখোঁজ হওয়ার পর থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি। এতে তাকে অপহরন করা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
তারা জানান, গত ২৭ আগষ্ট বিকেলে আবাদপুকুর চারমাথা মোড়ে গ্রাম ডাক্তার এসএম শাহজাহানের চেম্বারে ঔষধ নিতে গিয়ে সে আর বাসায় ফিরেনি।
এ বিষয়ে রানীনগর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মেহেদী মাসুদ জানান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান  জিডি করার পর থেকে বিভিন্ন স্থানে খোঁজ করা হচ্ছে। পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com