• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৫
সর্বশেষ :
টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রাইয়ান পেল সদর উপজেলা প্রশাসনের সহায়তা নারায়ণগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

বগুড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছু রি কাঘাতে কিশোর নি হ ত

বগুড়া প্রতিনিধি / ৪২৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
ছুরিকাঘাতে কিশোর নিহত

🖼️ ফটো কার্ড তৈরি করুন
বগুড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার কৈচর মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো: রিয়াদ। সে ওই এলাকার মৃত তারার ছেলে এবং সে শহরের একটি ছাপাখানায় কাজ করতো।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে স্থানীয়রা দেখতে পাই যে  রক্তাক্ত অবস্থায় কৈচর খেলার মাঠে রিয়াদ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখন স্থানীয়  কয়েকজন মিলে দ্রুত রিয়াদকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। রিয়াদের উরুর উপরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতালে সূত্রে জানা গেছে।
এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)  সাইহান ওলিউল্লাহ বলেন, বিকালে কৈচর মাদ্রাসা মাঠে দুই গ্রুপের ফুটবল খেলা চলছিল। খেলার এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়৷ সেই সময় রিয়াদকে ছুরিকাঘাত করা হয়৷ পরে রাত ৯টার দিকে শজিমেক হাসপাতালে রিয়াদের মৃত্যু হয়৷ ওসি আরো জানান মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে৷ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com