• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:১৬
সর্বশেষ :
তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত সমবায়ভিত্তিক মডেল গ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে: সমবায় অধিদপ্তরের মহাপরিচালক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ ডা*কাতের আত্মসমর্পণ, বিপুল অ*স্ত্র-গোলাবারুদ জমা দাম্পত্য কলহে প্রকাশ পেল হ*ত্যার রহস্য, খুলনায় উঠান খুঁড়ে উদ্ধার ইজিবাইক চালকের কঙ্কাল ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসন ও দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি আলোচনা সভা ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ এনজিও কর্মী সেজে পুলিশের অভিযানে শ্যামনগরে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ১০ পিস ইয়াবা আশাশুনিতে পুলিশের অভিযানে চার জোয়াড়ী গ্রেফতার দেবহাটায় ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, জরিমানা শেষে আগুনে বিনষ্ট

শাজাহানপুরে চোপিনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্ট

বগুড়া প্রতিনিধি / ৩২০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্ট

বগুড়ার শাজাহানপুরে চোপিনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে চোপিনগর স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম সভাপতিত্বে প্রধান অতিথি টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।
চোপিনগর উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুর রহমান সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন,খরনা ইউনিয়ন বিএনপি সভাপতি হাফিজার রহমান কাজল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মশিউর রকি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফুটবল টুর্নামেন্টে ক-গ্রুপ ৬ষ্ঠ শ্রেণির দলকে পরাজিত করে ৭ম শ্রেণি চ্যাম্পিয়ন হয় এবং খ-গ্রুপ ৯ম শ্রেণির দলকে পরাজিত করে দশম শ্রেণি চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্ট পরিচালনা করেন সহকারী শিক্ষক খায়রুল ইসলাম।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com