• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭
সর্বশেষ :
শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত আশাশুনিতে পটকা মাছ খেয়ে একই পরিবারের ৪ জন অসুস্থ, প্রাণ গেল গৃহকর্তার শ্যামনগরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতা ফুটপাতের অচেতন ব্যক্তির প্রাণ বাঁচাতে পাটকেলঘাটা থানার ওসির দ্রুত পদক্ষেপ প্রশংসনীয় তালায় ৫০ শিক্ষার্থী পেলেন আব্দুল লতিফ সরদার শিক্ষা বৃত্তি ডুমুরিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সেবা পেতে গ্রাহকের ভোগান্তি, ফোনে ধমক দিলেন এজিএম সমাজে ন্যায় ও ইনসাফ কায়েমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি আব্দুল খালেক না.গঞ্জ সদর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন পুকুরে পোনামাছ অবমুক্ত পাটকেলঘাটায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু

দেবহাটা মডেল সরঃ প্রাথঃ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ১৭৬২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

দেবহাটা মডেল সরঃ প্রাথঃ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাস।

 

প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা সরকারী বিবিএমপি হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টর মোঃ শাহেদুজ্জামান, উপজেলা একাডেমির সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা ও দেবহাটা সরকারী বিবিএমপি হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।

 

সহকারী শিক্ষক আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, ইউপি সদস্যা রেহেনা পারভিন, সহকারী শিক্ষক হযরত আলী, সহকারী শিক্ষক প্রশান্ত কুমার, অভিভাবক মন্টু হোসেন, অভিভাবক দীপঙ্কর রায় ভজো প্রমুখ।

 

অনুষ্ঠানে এবছর সর্বোচ্চ নং পাওয়ায় ৪র্থ শ্রেনী থেকে ৫ম শ্রেনীতে কৃতকার্য হওয়া শিক্ষার্থী আলী রেজানকে ইউএনও একটি সাইকেল প্রদান করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com