• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২
সর্বশেষ :
স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান: ওটি-প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ তালা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ, রোগী দেখাতে এক ঘণ্টা অপেক্ষার দাবি শ্যামনগরে নকশীকাঁথার আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত দেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান শ্যামনগরে বুড়িগোয়ালিনী দাতনাখালিতে গাছ থেকে পড়ে ১ ব্যবসায়ীর মৃত্যু দেবহাটার কৃতি শিক্ষার্থী মেহেদী হাসানের গবেষণাপত্র আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপনের জন্য মনোনীত পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধুলিহরে গভীর রাতে টর্নেডোয় মন্দিরসহ একাধিক বসতঘর লন্ডভন্ড আশাশুনির বড়দলে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভন্ড

নানা অ নি য় ম ও নি র্যা তন বন্ধে শহরে ইউরোটেক্স শ্রমিকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ৭২৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

নানা অনিয়ম ও নির্যাতন বন্ধে শহরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ফতুল্লার কুতুবপুরস্থ নয়ামাটির ইউরোটেক্স লিমিটেডের শ্রমিকরা।

 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের নেতা রায়হান শরীফের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের নেতা, সালাউদ্দিন প্রিন্স, সাদিয়া, লীজা, সুমন, হামিদুর রহমান ও ফিরোজ হাওলাদার প্রমূখ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, ইউরোটেক্স নিঃ লিমিটেড গার্মেন্টস শ্রমিকদের বেতন দিতে বিলম্ব করায় শ্রমিকরা তাদের বেতনের কথা জানতে চাইলে শ্রমিকদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে প্রতিষ্ঠানটির মালিক। এলাকার গুন্ডা বাহিনী দিয়ে শ্রমিকদের হয়রানি ও নির্যাতন করা হচ্ছে। শ্রমিকদের এই হয়রানি বন্ধ না করলে আগামীতে কঠিন থেকে কঠিনতর আন্দোলনের ডাক দেয়া হবে। শ্রমিকদের বেতন খুব দ্রুত পরিশোধ করুন, মিথ্যা মামলা প্রত্যাহার করুন এবং গুন্ডা বাহিনী দিয়ে যদি হয়রানি বন্ধ না করেন তাহলে বিষয়টি গুরুত্বপূর্ণ মনে করে পদক্ষেপ নেয়া হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com