• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:০৮
সর্বশেষ :
সাতক্ষীরায় জুলাইয়ের সম্মুখসারিদের বাদ দিয়ে এনসিপির সাংগঠনিক সভা, আ.লীগ পুনর্বাসনের অভিযোগ সংরক্ষিত নারী আসন বাতিলের প্রস্তাব স্পিকারের শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দুটি নতুন মানবতার দেয়াল উদ্বোধন সুন্দরবনের দুবলার চরে পর্যটকের মৃত্যু, সাতক্ষীরা রেঞ্জে তিন দিনের জন্য পর্যটক ভ্রমণ পাস বন্ধ সাংবাদিকদের নিয়ে কটূক্তি, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ—তালা এলজিইডির মিজানকে ঘিরে তোলপাড় দেবহাটায় দিনে তীব্র রোদ, রাতে শীতের আমেজ, আবহাওয়ার বৈপরীত্যে অসুস্থ হচ্ছে শিশুসহ নানা বয়সী মানুষ তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা সুন্দরবনে বাঘের আ*ক্র*মণে আ*হত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কারাবাসে থাকায় উপ-নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

বইমেলায় সাংবাদিক কাজী আনিসুল হকের ‘স্বয়ং বাংলাদেশ’

জাহাঙ্গীর হোসেন / ৭৮২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

অমর একুশে বইমেলায় এবার প্রকাশ হয়েছে কবি ও সাংবাদিক কাজী আনিসুল হকের বই। তাঁর লেখা দেশপ্রেমের কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে ‘স্বয়ং বাংলাদেশ’। মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২৫-এ ‘স্বয়ং বাংলাদেশ’ বইটি পাওয়া যাবে। বাংলা একাডেমির টিএসসির প্রবেশপথে সোহরাওয়ার্দী উদ্যানের নয়েস পাবলিকেশনের ৪০৩নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ এঁকেছেন নাসরিন আক্তার ও নামলিপি করেছেন হাবিব সিদ্দিকী। তাছাড়াও বইটির অলংকরনে ছিলেন মোহসিনা সিথী।

 

বইটিতে মোট ৫৭টি কবিতা স্থান পেয়েছে। এটি কবির পঞ্চম কাব্যগ্রন্থ। বইটি অমর একুশে বইমেলা ও রকমারি ডটকমে পাওয়া যাবে।

 

কাজী আনিসুল হকের জন্ম নারায়ণগঞ্জ জেলায়। ছাত্রজীবন থেকেই তিনি লেখালেখি শুরু করেন। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় প্রথম কবিতা প্রকাশ হয়। তিনি পেশায় সাংবাদিক। বর্তমানে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ শাখার সভাপতি ও লিটল ম্যাগাজিন ‘কবিতার কম্পাস’-এর সম্পাদক।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com