• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১০
সর্বশেষ :
শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না

নদীকে পেছনে ফেলে উঠে এলাম মহাসড়কে

প্রতিনিধি: / ৬৪২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন
ফয়জুল হাকিম
বাড়ি ফিরতে গিয়ে নদীকে পেছনে ফেলে
উঠে এলাম মহাসড়কে,
তোমরা একে বলো মহাসড়ক
লম্বালম্বি,কখনো বা শুয়ে আছে গা এলিয়ে
দুরন্ত বেগে চলছে বাস রাজধানী ছেড়ে
উত্তর থেকে দক্ষিণে,
দিগন্ত ছুঁয়ে সূর্যাস্তের আভা এখনো ঝুলে আছে
আলো-আঁধারিতে…
বাড়ি ফিরতে গিয়ে নদীকে পেছনে ফেলে সড়কে উঠে এসেছি অনেক দিন,
তবু তোমাদের মহাসড়কে যেতে যেতে মাঝেমাঝে এসে উঁকি দেয় নদী
দ্যাখা না হওয়ার বেদনায় ফেরে সবগুলো মেঘ
আমাদের সেইসব দিন,
বন্দর ছেড়ে যাওয়া জাহাজ,গাজী ইস্টিমার
আদিগন্ত শুনো হাহাকার বিষন্ন হু হু হুইশেল!


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com