• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৮
সর্বশেষ :
সখিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মঈন উদ্দীন ময়না জনপ্রিয়তায় এগিয়ে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের নিয়োগ ও এমপিও নিয়ে অভিযোগ, তদন্তে শিক্ষা কর্মকর্তা দেবহাটায় স্থানীয় পর্যায়ে যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত শ্যামনগরে মানসিক স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় পথচারী নিহত দেবহাটায় গড়িয়াডাঙ্গা বিদ্যালয়ের ভাঙা ব্রিজ সংস্কারের উদ্বোধন শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের বর্ণাঢ্য ক্যাম্পেইন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বখাটেদের উৎপাত, উদ্বিগ্ন অভিভাবক ও স্থানীয়রা শ্যামনগরে অপহরণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খোকা রে মোর

প্রতিনিধি: / ৪৫৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

ডি, সি, মন্ডল
খোকা রে মোর জানিস কি তুই
তুই তো আমার অংশ,
তোর তরে ওই রক্ষা হবে
ভবিষ্যতের বংশ।
তোর মায়ের তুই দেহের অংশ
জানা কি তোর আছে,
তোর তরেতে মোদের আশা
বাঁচতে সুখটা সাচে।
জানিস খোকা জীবন মনে
শ্রেষ্ঠ পিতা মাতা,
পিতা-মাতায় রাখবি ভক্তি
তারাই জন্মদাতা।
পিতা- মাতা সরল ভেবে
রাখিস নারে দূরে,
পৃথিবীতে সবচে আপন
ডাকবি মিষ্টি সুরে।
দিস নে ধোকা ভেবে বোকা
পরান মনে কষ্ট,
পিতা-মাতার আশিস পেয়ে
তোর বিপদ সব নষ্ট।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com