• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০
সর্বশেষ :
তালা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ, রোগী দেখাতে এক ঘণ্টা অপেক্ষার দাবি শ্যামনগরে নকশীকাঁথার আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত দেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান শ্যামনগরে বুড়িগোয়ালিনী দাতনাখালিতে গাছ থেকে পড়ে ১ ব্যবসায়ীর মৃত্যু দেবহাটার কৃতি শিক্ষার্থী মেহেদী হাসানের গবেষণাপত্র আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপনের জন্য মনোনীত পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধুলিহরে গভীর রাতে টর্নেডোয় মন্দিরসহ একাধিক বসতঘর লন্ডভন্ড আশাশুনির বড়দলে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভন্ড ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন: হাসি ফুটেছে কৃষকের মুখে

নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করলেন সিভিল সার্জন মুশিউর রহমান

জাহাঙ্গীর হোসেন / ১১৭৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ মে, ২০২৫

“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সার্বজনীন” এই প্রতিপাদ্য সামনে রেখে নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ (২৮-৩ জুন) উদ্বোধন করা হয়েছে।

 

বুধবার (২৮ মে) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে জাতীয় পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান। এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার।

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. একেএম মেহেদী হাসান ও জেলা সমাজসেবা কর্মকর্তা মো. হামিদুল্লাহ মিয়াসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

 

আলোচনা সভায় নারী কল্যাণ সংস্থার চেয়ারপারসন রাহিমা আক্তার লিজা, মানব কল্যাণ সংস্থার চেয়ারপারসন এম,এ মান্নান ভূঁইয়া ও মাতৃছায়া আঞ্জুমান সংস্থার মো. মোজাম্মেল হোসেনসহ জেলার বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান জানান, আগামী ৩ জুন পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহে মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রথম দিন উদ্বোধন ছাড়া দ্বিতীয় দিনে পুষ্টি খাতে বাংলাদেশ সরকারের সাফল্য ও চ্যালেঞ্জসমূহ মোকাবেলার উপায় নির্ধারণ ও শিশু পুষ্টি বিষয়ক আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন, কুইজ এবং রচনা প্রতিযোগিতা। তৃতীয় দিন ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে পুষ্টিবার্তা প্রচার ও পুষ্টিকর খাবার বিতরণ, চতুর্থ দিন মানবসম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও কৈশোরকালীন পুষ্টি বিষয়ক আলোচনা সভা, পঞ্চম দিন মাতৃপুষ্টি ও পারিবারিক সুষম খাবার বিষয়ক আলোচনা সভা, ষষ্ঠ দিন প্রবীণ পুষ্টি বিষক আলোচনা অনুষ্ঠিত হবে ।

 

সপ্তম দিন সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হবে।

 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল হকের সঞ্চালনায় সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. শহিদুল ইসলাম। জেলার বিভিন্ন দপ্তর ও সিভিল সার্জন অফিসের অন্যান্য কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com