• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৭
সর্বশেষ :
সেবার অঙ্গীকার নিয়ে কাদাকাটির মেম্বার প্রার্থী হারুন অর রশিদ বাচ্চু চট্টগ্রামে ঢাকা মেইল ট্রেনে আগুন দিয়ে নাশকতার চেষ্টা খুলনা জেলা পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪০, ইয়াবা জব্দ দেবহাটায় পুলিশের অভিযানে মামলার দুই আসামি গ্রেফতার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের

বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে

প্রতিনিধি: / ৬৭২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্পোর্টস: আগামী মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।  মঙ্গলবার নাজমুল হাসান শান্তকে অধিনায়ক করে ১৫ সদস্যের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বিসিবি। টি-টোয়েন্টি দলে ফিরেছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়াও বেশ কিছু চমক রেখে দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের টি-টোয়েন্টি দলে নেই সাকিব আল হাসান। ফিরেছেন তাইজুল ইসলাম, নাঈম শেখ ও মাহমুদউল্লাহ রিয়াদ। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন আলিস আল ইসলাম। প্রথম দুই ওয়ানডের জন্যও ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। ওয়ানডেতেও নেই সাকিব। এই অলরাউন্ডারের জায়গায় দলে ফিরেছেন তাইজুল ইসলাম। এ ছাড়া নিউজিল্যান্ড সিরিজের দল থেকে আর কোনো পরিবর্তন আসেনি ওয়ানডে দলে। টি-টোয়েন্টি দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদী, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান সাকিব, আলিস আল ইসলাম। ওয়ানডে দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com