• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:০৩
সর্বশেষ :
বিডিএফ প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সাতক্ষীরা শ্যামনগরে ৪ এসএসসি পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১২ শিক্ষক না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন

না.গঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে ‌র‍্যালি ও আলোচনা সভা

জাহাঙ্গীর হোসেন / ১০৬৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

“মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজন ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে নারায়ণগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় বক্তব্য রাখেন আড়াই হাজার উপজে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হাবিবুর রহমান, রুপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভী ফেরদৌস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিউর রহমান ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা.সুমাইয়া ইয়াকুব প্রমূখ।

 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. একেএম মেহেদী হাসানের সঞ্চালনায় সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন সার্ভেল্যান্স এম্যুনাইজেশন মেডিকেল অফিসার (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ডা্ মো. মোরশেদুল ইসলাম খান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান।

 

এসময় বক্তরা বলেন, শিশুর জন্য মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। একজন মায়ের বুকের দুধ খাওয়া শিশু সুস্বাস্থ্যের অধিকারী হয়ে বেড়ে ওঠে। পাশাপাশি এসব শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি থাকে।শিশুর মানসিক বিকাশেও মায়ের দুধের ভূমিকা অনবদ্য।

 

আলোচনা পূর্ব সময়ে একটি বর্ণাঢ্য র‍্যালি সিভিল সার্জন চত্বর থেকে শুরু হয়ে জেলা পুলিশ সুপার কার্য়ালয় হয়ে সিভিল সার্জন কার্যালয় চত্বরে এসে শেষ হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com