• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৭
সর্বশেষ :
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ নগরঘাটায় ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের ফাইনালে পাঁচপাড়া দল চ্যাম্পিয়ন সখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ কেশবপুরে ট্রাকের ধাক্কায় হাবিবের গাড়ি দুমড়েমুচড়ে, প্রাণে বাঁচলেন দেবহাটা উপজেলা প্রশাসন কাপ ফুটবলের ফাইনালে থানা একাদশের জয় জাতিসত্তার স্বর ও বাঙালির আত্মপরিচয়ের কবি মুহম্মদ নূরুল হুদার শুভ জন্মদিবস না.গঞ্জ সদরে উন্নয়ন কাজ যথাসময়ে বাস্তবায়নে এলজিইডির ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত পাটকেলঘাটায় দিনের বেলায় সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান: ওটি-প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ

মহম্মদপুর বি.এস.এ.আর দাখিল মাদ্রাসার নবগঠিত কমিটির পরিচিতি সভা, মেধা ও উপবৃত্তি প্রদান

মুরাদ হোসেন, মাগুরা / ২৩০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বরকতিয়া এস.এ.আর দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা, মেধা বৃত্তি ও ইবতেদায়ী শাখার শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) মাদ্রাসার অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি, সাপ্তাহিক একুশে নিউজের সম্পাদক ও প্রকাশক মোঃ হাসানুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সুপার মোঃ ওয়াহিদুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল।

 

সহকারী শিক্ষক মোহাম্মদ নুর ইসলামের সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা শিক্ষা সহকারী পরিদর্শক কিশোর দাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রণব কুমার পোদ্দার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, কেন্দ্রীয় ঈদগাহ গোরস্থান কমিটির সভাপতি মোঃ জিয়াউল হক বাচ্চু, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাস্টার নজরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মিজানুর রহমান কাবুল, প্রধান শিক্ষক এ.কে.এম নাসিরুল ইসলাম, আদর্শ বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ তরিকুল ইসলাম তারা, প্যানেল চেয়ারম্যান মোঃ নওশের আলী, প্রেসক্লাব মহম্মদপুরের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহামুদুন নবী, সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আব্দুর রহমান।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ (অব.) মুহা. ফসিহ্য়ূর রহমান, বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আক্তারুজ্জামান বিল্লাহ, কবি গোলাম মহম্মদ ট্রাষ্টের প্রতিষ্ঠাতা গোলাম আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ শরিফুজ্জামান শরিফ, প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, প্রতিষ্ঠাতা উত্তরসূরী মনিরুজ্জামান খবির ও ঈদগাহ গোরস্থান কমিটির সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান কাবুলসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

 

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে উপবৃত্তি ও মেধাবৃত্তি তুলে দেন অতিথিবৃন্দ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com