• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯
সর্বশেষ :
সখিপুরে মঈন উদ্দিন ময়নার উন্নয়ন ভাবনা ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা শ্যামনগরে কেওড়া ফল পাড়তে উঠে গাছ থেকে পড়ে ঘের কর্মচারীর মৃত্যু দরবাস্তিয়ায় গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: সন্তানদের গতিবিধি নজরে রাখার আহ্বান শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম

রিজভীর বক্তব্য বোগাস, আমি এমন কিছু বলিনি : ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক / ২৫০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী শিবিরের লোক—ডিএমপি কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ অসত্য বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী।

 

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার ঢাকা পোস্টকে বলেন, “আমি এমন কোনো কথা বলিনি। এগুলো বোগাস ও ভুয়া বক্তব্য। ইতোমধ্যে এ বিষয়ে একটি রিজয়েন্ডার দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, এআই দিয়ে তৈরি একটি ছবি প্রচার করে তার নামে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে।

 

এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী দাবি করেন, ডিএমপি কমিশনারের বক্তব্য অনুযায়ী হামলাকারী শিবিরের সঙ্গে জড়িত। তিনি বলেন, তদন্ত শেষ হওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

 

রিজভী অভিযোগ করেন, ঘটনার এক ঘণ্টার মধ্যেই একটি পক্ষ ফেসবুকে বিএনপি নেতা মির্জা আব্বাসকে গ্যাংস্টার আখ্যা দিয়ে পোস্ট দেয়, যা পরিকল্পিত অপপ্রচার। তিনি আরও দাবি করেন, সন্দেহভাজন হামলাকারী পূর্বে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল এবং কিছু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার ঘনিষ্ঠতার ছবি রয়েছে।

 

তিনি বলেন, একটি মহল ইচ্ছাকৃতভাবে দেশে ‘মব কালচার’ সৃষ্টি করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এ হামলাকে তিনি একটি গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

 

এদিকে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে হামলাকারীদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে কোনো চূড়ান্ত তথ্য জানানো হয়নি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com