• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭
সর্বশেষ :
সখিপুরে মঈন উদ্দিন ময়নার উন্নয়ন ভাবনা ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা শ্যামনগরে কেওড়া ফল পাড়তে উঠে গাছ থেকে পড়ে ঘের কর্মচারীর মৃত্যু দরবাস্তিয়ায় গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: সন্তানদের গতিবিধি নজরে রাখার আহ্বান শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম

আমার হাঁস আমার চাষ করা ধানই খাইব : রুমিন ফারহানা

অনলাইন ডেস্ক / ৫৬০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়গরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সরাইল উপজেলার শাহবাজপুরে একটি পথসভায় এ আহ্বান জানান।

 

 

রুমিন ফারহানা বলেন, ‘আপনারা ভোটকেন্দ্র পাহারায় থাকবেন। একটা জাল ভোট যেন দিতে না পারে।

 

 

আমার একটা হাঁসও যেন কোনো শিয়াল চুরি না করে। গুনে গুনে হাঁস আপনারা খোঁয়ারে তুলবেন।’

 

তিনি বলেন, ‘১৫ বছর হালচাষ করলাম, বীজ দিলাম, ধান লাগালাম। ফসল কাটার সময় যদি মরুভূমি আসে তাহলে কেমনটা লাগে।

 

 

আমার হাঁস আমার চাষ করা ধানই খাইব।’
বিএনপির সাবেক এই নেত্রী বলেন, ‘এবার সাধারণ মানুষের প্রতীক, জনতার প্রতীক হলো হাঁস। এটা কোনো দলের প্রতীক নয়। এটা কোনো বিশেষ গোষ্ঠীরও প্রতীক নয়।

 

আরো পড়ুন :

গণঅধিকার পরিষদের ১২ নেতাকর্মীর জামায়াতে যোগদান

 

এটা সাধারণ আমজনতার প্রতীক। হাঁস মার্কা উন্নয়নের মার্কা, গণতন্ত্রের মার্কা, সাহসের মার্কা, সততার মার্কা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মার্কা। সংসদের ৩০০ এমপির বিরুদ্ধে একা লড়াই করার মার্কা। সুতরাং এটা সাধারণ মানুষের মার্কা। এটা কোনো নেতার মার্কা না, এটা কোনো হাই কমান্ডের মার্কা না।

 

 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরো বলেন, ‘আপনারা ১২ তারিখ সারা দিন-রাতে ভোট গণনা করা পর্যন্ত কেন্দ্র পাহারায় থাকবেন। আপনারাই আমার ভোটের হেফাজতকারী। আপনারা একটা দিন আমার জন্য কষ্ট করেন। আগামী পাঁচটা বছর এ দুইটি উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ব।’

 

 

রুমিন ফারহানা পথসভায় বলেন, ‘আমার মা-বোনেরা আমাকে গ্যাসের কথা বলেছেন। ব্রাহ্মণবাড়িয়ায় হাজার নেতা এসেছেন, হাজার নেতা গেছেন। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আগে পাবে তারপর বাংলাদেশের অন্য এলাকায় যাবে। এই কথা আমি প্রথম বলেছি। হাইকমান্ডের ডানহাত, বামহাত, হাইকমান্ডের কানা আঙ্গুল, বুড়া আঙ্গুল কোনো নেতাকেই এটা বলতে শুনি নাই। এলাকার মানুষের যা দাবি আমারও তাই দাবি।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com