• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:২৪
সর্বশেষ :
দেবহাটায় গ্রাম আদালত কার্যক্রমে শ্রেষ্ঠ নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ সরকারি কাজে চাঁ*দা*বাজির অভিযোগ জামাত নেতার বি*রুদ্ধে, প্রশাসনের হস্তক্ষেপ চায় পানি উন্নয়ন বোর্ড দেবহাটায় উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে গ্রাম আদালতের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত বনবিভাগের গু*লিতে জেলে নি*হ*ত, লা*শ নিয়ে রেঞ্জ অফিসে ব্যাপক ভা*ঙ*চুর ঈদুল আজহার তারিখ ঘোষণা করল বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে দেবহাটায় জনজীবন বি*প*র্য*স্ত তালা উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত মোঃ আবদুল মজিদ সাংবাদিক পরিবারও রেহাই পায়নি চেয়ারম্যান হাকিমের হাত থেকে! মারা গেছেন কারিনা কায়সার

পাটকেলঘাটা বাজার বণিক সমিতির সংবর্ধনায় সিক্ত এমপি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ

নিজস্ব প্রতিনিধি / ২৮২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

সাতক্ষীরার পাটকেলঘাটা বাজার বণিক সমিতির উদ্যোগে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সংবর্ধনা গ্রহণ করেন। বণিক সমিতির সহ-সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সংবর্ধিত অতিথির বক্তব্যে এমপি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, নির্বাচনের আগে তিনি জামায়াতের প্রার্থী হিসেবে অংশ নিলেও এখন তিনি দলমত নির্বিশেষে তালা-কলারোয়ার সকল মানুষের প্রতিনিধি। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচনের সময় দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করবেন। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, বাজারের উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 

অনুষ্ঠানটি পরিচালনা করেন জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-র জেলা নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, জেলা সহকারী সেক্রেটারি গাজী সুজায়েত আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী এবং সরুলিয়া ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হাফেজ শাহ আলম।

 

এ ছাড়া বাজার বণিক সমিতির পক্ষ থেকে বক্তব্য দেন হাজী আব্দুস সোবহান, মীর জামাল, কেশব সাধু, গোবিন্দ সাধু ও প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা প্রমুখ।

 

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয় বিশিষ্টজনেরা এলাকার উন্নয়নে তাঁর সক্রিয় ভূমিকা কামনা করেন। পরে তিনি পাটকেলঘাটা বাজারে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com