• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:২৮
সর্বশেষ :
মেয়াদোত্তীর্ণ কমিটির দৌরাত্ম্য, মাদকের স্বর্গে পরিণত সরুলিয়া বাজার! জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ লাভ করলেন এম সামাদ মতিন নারায়ণগঞ্জে আড়াইহাজারে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা নারায়ণগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইনে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সহায়তায় সফল বাস্তবায়ন দেবহাটায় পুলিশের অভিযানে আবারও ভারতীয় রেনু পোনা আটক দেবহাটায় ভগ্নিপতির বি*রুদ্ধে মিথ্যা মা*মলার অভিযোগে সংবাদ সম্মেলন আশাশুনিতে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে এক সপ্তাহ ব্যবসা বন্ধের নির্দেশ শ্যামনগরে ভোগ দখলীয় জমিতে খাল খননের বিরুদ্ধে সংবাদ সম্মেলন দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত দেবহাটায় অ*বৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৩০ হাজার

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ৬৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে নারায়ণগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস-২০২৬।

 

 

রবিবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের দিনব্যাপি প্রদর্শনীর মেলা উদ্বোধনীর মধ্য দিসবটির সুচনা হয়।

 

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

 

পরে জেলা নির্বাচন সভাকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সিফাত উদ্দিন’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির।

 

স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ভিকারুননিসা।

 

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরা’র সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন আবুল ফজল মুহম্দন মশিউর রহমান, জেলা আনসার কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুসহ জেলার বিভিন্ন নারী সংগঠনের নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com