• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৪
সর্বশেষ :
পাটকেলঘাটায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন ডায়াবেটিস মানেই জীবন শেষ নয়-অধ‍্যাপক ডা. জাহাঙ্গীর আলম আশাশুনির ফকরাবাদে গ্রাম্য চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল সাতক্ষীরায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে ড্রেজারসহ চারটি বোট ও বালু জব্দ, ৫০ হাজার জরিমানা সাতক্ষীরায় জুলাইয়ের সম্মুখসারিদের বাদ দিয়ে এনসিপির সাংগঠনিক সভা, আ.লীগ পুনর্বাসনের অভিযোগ সংরক্ষিত নারী আসন বাতিলের প্রস্তাব স্পিকারের শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দুটি নতুন মানবতার দেয়াল উদ্বোধন সুন্দরবনের দুবলার চরে পর্যটকের মৃত্যু, সাতক্ষীরা রেঞ্জে তিন দিনের জন্য পর্যটক ভ্রমণ পাস বন্ধ

কুয়েতের রাষ্ট্রীয় তেল শোধনাগারে আ*ঘা*ত হানলো ইরানি ড্রোন, ভ*য়া*ব*হ আগুন

অনলাইন ডেস্ক / ২৩৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

কুয়েতের রাষ্ট্রীয় তেল সংস্থা কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের মিনা আল-আহমাদি শোধনাগারে সকালের দিকে সরাসরি আঘাত হেনেছে ইরানের ড্রোন। এতে একাধিক ইউনিটে আগুন লেগে গেছে। শুক্রবার (৩ এপ্রিল) এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

 

প্রতিবেদনে বলা হয়, আজ সকালে মিনা আল-আহমাদি পরিশোধনাগারে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এতে সেখানকার একাধিক ইউনিটে আগুন ধরে যায়। উদ্ধারকারীরা সেখানকার আগুন নেভানোর কাজ করছেন।

 

যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টিলথ এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। বিমানটি ইরানের মধ্যাঞ্চলের উড়ার সময় টার্গেট করা হয় বলে জানিয়েছে তারা।

 

আজ ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানায়।

 

এতে বলা হয়, যুদ্ধবিমানটি ‘সম্পূর্ণ ধ্বংস ও বিধ্বস্ত’ হয়েছে। বিমানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় পাইলটের ব্যাপারে কোনো তথ্যই জানা যায়নি।

 

এদিকে ইরানের অপর বার্তাসংস্থা মেহের জানায়, মার্কিন যুদ্ধবিমানটিতে পাইলট বের হতে পারেননি বলে ধারণা করা হচ্ছে। কারণ বিমানটিতে এতটাই দ্রুত বিধ্বস্ত হয়েছে যে তিনি আর বের হতে পারেননি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com