• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮
সর্বশেষ :
লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান শ্যামনগরে বুড়িগোয়ালিনী দাতনাখালিতে গাছ থেকে পড়ে ১ ব্যবসায়ীর মৃত্যু দেবহাটার কৃতি শিক্ষার্থী মেহেদী হাসানের গবেষণাপত্র আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপনের জন্য মনোনীত পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধুলিহরে গভীর রাতে টর্নেডোয় মন্দিরসহ একাধিক বসতঘর লন্ডভন্ড আশাশুনির বড়দলে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভন্ড ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন: হাসি ফুটেছে কৃষকের মুখে না.গঞ্জ সদরে কলেরা টিকার ২য় ডোজ কর্মসূচি শুরু ডেঙ্গু প্রতিরোধে সখিপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি

নারায়ণগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ২৭৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক জেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. শহীদুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার ক-অঞ্চল আরিফুজ্জামান।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “হাম ও রুবেলা নির্মূলে টিকাদান ক্যাম্পেইন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচি। সুস্থ ও সবল আগামী প্রজন্ম গড়তে এই টিকার কোনো বিকল্প নেই। জেলার একটি শিশুও যেন এই টিকার আওতার বাইরে না থাকে, সেদিকে সংশ্লিষ্ট সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে।” তিনি এ সময় টিকাদান কর্মসূচির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে ব্যাপক প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন।

 

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান ক্যাম্পেইনের বিস্তারিত কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে স্বাস্থ্য বিভাগের সকল ইউনিট কাজ করে যাচ্ছে। প্রতিটি শিশু যাতে টিকার আওতায় আসে তা নিশ্চিত করতে নিবিড় তদারকি করা হবে।

 

সভায় স্বাস্থ্য বিভাগের জেলা পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আগামী প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় হাম-রুবেলা টিকার গুরুত্ব আলোচনা করেন এবং এই জাতীয় কর্মসূচি সফল করতে সমাজের সকল স্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আমিনুল হক’র সঞ্চালনায় সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন করেন এসআইএমও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ডা.মোর্শেদুল ইসলাম খান।

 

এডভোকেসী সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com