• বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০৪
সর্বশেষ :
সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নওয়াপাড়া ইউনিয়নে ভিজিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শ্যামনগর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প অবহিতকরণ সভা তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন কবে, সংসদে জানালেন মির্জা ফখরুল শ্যামনগরে ভিক্ষুকের সম্পত্তি দ*খল ও প্রা*ণ*না*শের হু*মকির অভিযোগ নারায়ণগঞ্জে ব্র্যাকের শিখন তরীর উদ্বোধন কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ভ্রাম্যমাণ আদালতে ছয়মাসের কা*রা*দ*ন্ড শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ

নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ৭৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে (২৩-২৯ এপ্রিল) জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

 

 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত সিভিল সার্জন) ডা. উম্মে ফারহানা’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

 

 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আমিনুল হক’র সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা পুষ্টি কমিটির সদস্য, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সহিদুল ইসলাম খাঁন স্বপন।

 

 

সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আমিনুল হক জানান, জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’র সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে-এতিমখানায় খাবার বিতরণ, শিশুর পুষ্টি বিষয়ক আলোচনা সভা, মাতৃপুষ্টি বিষয়ক আলোচনা সভা, প্রবীণ পুষ্টি বিষয়ক আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতা।

 

 

সভায় পুষ্টি বার্তায় বলা হয়।

০১. পুষ্টি গুণে সমৃদ্ধ খাবার গ্রহণ করুন এবং প্রতিদিন খাবারে শাক-সবজি ও ফলমূল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

০২. খাদ্য উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও রান্নায় পুষ্টি গুণ বজায় রাখুন এবং খাওয়ার আগে ভালো করে হাত ধুয়ে নিন।

০৩. খাবারে চিনি ও লবণের মাত্রা সীমিত রাখুন এবং অতিরিক্ত ভাজা, তৈলাক্ত খাজার ও ফাস্টফুড বর্জন করুন।

০৪. অতিপ্রক্রিয়াজাত পানীয় ও খাবার গ্রহণ থেকে বিরত থাকুন।

০৫. জন্মের ১ ঘন্টার মধ্যে শিশুকে মায়ের শাল দুধ খাওয়ানো নিশ্চিত করুন এবং ৬ মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ খাওয়ান।

০৬. ৬ মাস পর মায়ের দুধের পাশাপাশি বাড়িতে তৈরি বাড়তি খাবার খেতে দিন।

০৭. শিশুর বুদ্ধির বিকাশ এবং শারীরিক গঠনের জন্য প্রতিদিন একটি করে ডিম খেতে দিন।

০৮. শিশু সঠিকভাবে বেড়ে উঠছে কিনা তা জানার জন্য নিয়মিত স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান এবং ওজন-উচ্চতাসহ অন্যান্য নিয়ামকগুলো পরিমাপ করুন।

০৯. কিশোর-কিশোরীসহ পরিবারের প্রবীণ সদস্যদের সঠিক যত্ন নিন এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করুন।

১০. নিয়মিত ব্যায়াম ও শরীফ চর্চার অভ্যাস গড়ে তুলান।

১১. গর্ভবর্তী মায়েদের সঠিক যত্ন নিন, নিয়মিত স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান এবং আয়রন ও ফলিক এসিড সমৃদ্ধ বড়ি খাওয়ান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com