• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২৪
সর্বশেষ :
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সাতক্ষীরা শ্যামনগরে ৪ এসএসসি পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১২ শিক্ষক না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ লাভ করলেন এম সামাদ মতিন

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ১২২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬

সাংবাদিক এম সামাদ মতিন জাতীয় প্রেস ক্লাবের সদস্য নির্বাচিত হওয়ায় বিডি নিউজ আই পরিবারের শুভেচ্ছা।

 

বিডি নিউজ আই অনলাইন নিউজ পোর্টাল-এর সম্পাদক ও প্রকাশক এম সামাদ মতিন জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ লাভ করায় বিডি নিউজ আই পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে।

 

 

এম সামাদ মতিন দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা পেশায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সাংবাদিক সমাজে তার অবদান ও সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবেই জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ লাভ একটি গৌরবোজ্জ্বল অর্জন বলে মনে করছেন তার সহকর্মীরা।

 

 

বিডি নিউজ আই পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তাঁর এই অর্জন গণমাধ্যম অঙ্গণে আরও ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালনে অনুপ্রেরণা যোগাবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com