• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১০
সর্বশেষ :
জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও দোয়া মাহফিল শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের নির্বাচনে ১৯ জন প্রার্থী, ভোট ৫ সেপ্টেম্বর কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকো কোঃ ডেলিভারিম্যান আবু রায়হান নি*হত মৎস্য ঘেরের আইলে সবজি চাষে তালার কৃষকদের সাফল্য মুঠোফোনে জুয়ার ফাঁদ: দ্রুত লাভের আশায় সর্বস্ব হারাচ্ছে তরুণরা বিডিএফ প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ

আন্তর্জাতিক / ২৫৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৭ মে, ২০২৬

বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া পবিত্র ঈদুল আজহার তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। দেশটির ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস আগামী ১৮ মে থেকে শুরু হবে এবং সেই অনুযায়ী আগামী ২৭ মে দেশজুড়ে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

 

 

রোববার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দেন ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী নাসারুদ্দিন উমর। তিনি জানান, দেশটির বিভিন্ন অঞ্চলে নতুন চাঁদ পর্যবেক্ষণ এবং জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব বিশ্লেষণের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ার ৮৮টি স্থানে নতুন চাঁদ দেখার কার্যক্রম পরিচালিত হয়। পর্যবেক্ষণে দেখা গেছে, চাঁদের অবস্থান ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের যৌথভাবে নির্ধারিত মানদণ্ড অতিক্রম করেছে। এই মানদণ্ড অনুযায়ী, নতুন হিজরি মাস শুরুর জন্য চাঁদের উচ্চতা কমপক্ষে ৩ ডিগ্রি এবং কৌণিক দূরত্ব ৬ দশমিক ৪ ডিগ্রি হতে হয়।

 

 

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ, যেদিন দেখা যেতে পারে চাঁদ
বৈঠকে আলেম-ওলামা, জ্যোতির্বিজ্ঞানী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চাঁদ দেখার প্রতিবেদনকে গাণিতিক হিসাব ও জ্যোতির্বৈজ্ঞানিক তথ্যের সঙ্গে মিলিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ধর্মমন্ত্রী।

 

 

ইন্দোনেশিয়ার এই ঘোষণা মুসলিম বিশ্বে ঈদুল আজহার প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ করেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com