• সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৮
সর্বশেষ :
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পাটকেলঘাটা বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন শতবর্ষী আছিয়া বেগমের বয়স্ক ভাতার ছয়শত টাকায় অনাহারে-অর্ধাহারে চলছে জীবনের চাকা বীর মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীনের ৩১তম শাহাদাত দিবস উপলক্ষে বিডিএফ প্রেসক্লাবে স্বরনসভা ও মোনাজাত পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত আশাশুনিতে পুলিশের অভিযানে নকল দুধ তৈরি করার মেডিসিনসহ ট্রাক জব্দ শ্যামনগরে ব*জ্রপাতে জেলের মৃ*ত্যু শ্যামনগরে ম*রা কাঁকড়ার দুর্গন্ধে অ*তিষ্ঠ এলাকাবাসী, জরুরি হস্তক্ষেপ কামনা কূপে পড়া ছাগল তুলতে গিয়ে একে একে চার জনের মৃ*ত্যু সাংবাদিকতায় আন্তর্জাতিক ফেলোশিপ পাওয়ায় আসাদুজ্জামান ও তানজিরকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

কূপে পড়া ছাগল তুলতে গিয়ে একে একে চার জনের মৃ*ত্যু

অনলাইন ডেস্ক / ৩২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২০ জুন, ২০২৬

টাঙ্গাইলের মধুপুর উপজেলা-তে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে নেমে বাবা-ছেলেসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

শনিবার (সকাল সাড়ে ৮টা) উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- জলই গ্রামের বাবুল হাদিমা, তার শিশু পুত্র নেইমার ম্রং, একই গ্রামের রতন নকরেক ও গাবরিয়েল নকরেক।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি ছাগল পরিত্যক্ত কূপে পড়ে গেলে প্রথমে গাবরিয়েল নকরেক (৩৫) সেটি উদ্ধার করতে কূপে নামেন। দীর্ঘ সময় তার কোনো সাড়া না পেয়ে একে একে আরও তিনজন কূপে নামেন। কিন্তু তারাও আর উপরে ফিরে আসেননি।

 

পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-কে জানালে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকর্মীরা চারজনের মরদেহ উদ্ধার করেন।

 

এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, পরিত্যক্ত কূপে নেমে একে একে চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যের মৃত্যু হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com