• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২
সর্বশেষ :
দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে দেশব্যাপী জনসচেতনতা বাড়াতে হবে : ডিসি নারায়ণগঞ্জ সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান পাইকগাছা থেকে তালায় সাইকেল র‍্যালী ও সমাবেশ পাটকেলঘাটায় পৃথক মামলায় দুই আসামি গ্রেপ্তার ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে লক্ষাধিক টাকা জরিমানা আদায় আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪ দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষনায় প্রোগ্রেস শেয়ারিং মিটিং শোকাহত মায়ের পাশে দাঁড়িয়ে আবেগাপ্লুত আইনমন্ত্রী আসাদুজ্জামান তালায় ভেজাল সার-কীটনাশকের মজুত, ব্যবসায়ীর কারাদণ্ড

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে দেশব্যাপী জনসচেতনতা বাড়াতে হবে : ডিসি নারায়ণগঞ্জ

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ১৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান ২০২৬ উপলক্ষে জনসচেতনতা বাড়াতে বর্ণাঢ্য র‍্যালি ও খাল পরিষ্কার কর্মসূচি পালন করেছে সদর উপজেলা প্রশাসন।

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার লিংক রোড সংলগ্ন দক্ষিণ সস্তাপুর ইসলামী ফাউন্ডেশন ও ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় সচেতনতা বাড়াতে র‍্যালী বের হয়। র‍্যালীটি কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

নারায়ণগঞ্জ জেলা ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় প্রতি শনিবার এ কর্মসূচি পালন করা হয়। এ চলমান কর্মসূচির পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

 

এসময় জেলা প্রশাসক মো. রায়হান কবীর বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা জোরদার বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচি চলমান থাকবে। আগের চেয়ে বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে মতে চলতি বছর আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক। তাই মশক নিধন ও পরিচ্ছন্নতার পাশাপাশি নাগরিক সচেতনতাই ডেঙ্গু মশার বংশবিস্তার রোধের সবচেয়ে কার্যকর উপায়।

 

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

 

এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। নাগরিক সচেতনতা সবচেয়ে জরুরি। বাড়ির আশপাশে পানি জমতে দেওয়া যাবে না। যেখানে-সেখানে ময়লা ফেলা বন্ধ করতে হবে। জলাবদ্ধতা দূর করতে ড্রেন ও খালগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। সবাই মিলে কাজ করলে মশাবাহিত রোগ ও জলাবদ্ধতা থেকে আমরা মুক্তি পাব।
তিনি আরো বলেন, প্রত্যেক নাগরিক নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে নারায়ণগঞ্জকে আমরা একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে পারবো।

 

অভিযানে জেলা ও সদর উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার সাধারণ মানুষ অংশ নেন।

 

কর্মসূচির আওতায় বিভিন্ন সড়ক, ড্রেন ও জলাশয় পরিষ্কার করা হয় এবং জনসচেতনতা বাড়াতে উন্মুক্ত আলোচনা করা হয়।

উল্লেখ্য, ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ নিরসনের লক্ষ্যে নারায়ণগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com