• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫
সর্বশেষ :
দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ২৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদরের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

 

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, আজকের এই ছোট্ট শিশুরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। বৃত্তি পাওয়া মানেই দায়িত্ব বেড়ে যাওয়া। তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে।

 

তিনি বলেন, বইয়ের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম শিখতে হবে। মোবাইল আসক্তি থেকে দূরে থেকে মনোযোগ দিয়ে লেখাপড়া করো। তোমাদের আলোয় আলোকিত হবে নারায়ণগঞ্জসহ পুরো দেশ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com