সাতক্ষীরা জেলার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিযোগ তুলে ভিডিও ও স্ট্যাটাস দিয়েছেন জালালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লাভলু রহমান।
নিজের ফেসবুক আইডিতে দেওয়া ভিডিওতে লাভলু দাবি করেন, সোমবার তাঁর চাচি অসুস্থ হয়ে পড়লে তাঁকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিকভাবে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর তিনি রোগীকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানকে দেখানোর ইচ্ছা প্রকাশ করেন।
লাভলুর দাবি, এ সময় চিকিৎসক মিজানুর রহমান তাঁকে জানান, এক ঘণ্টা পর রোগী দেখতে পারবেন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও স্ট্যাটাস দেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
https://www.kaabait.com