• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২
সর্বশেষ :
না.গঞ্জ সদরে উন্নয়ন কাজ যথাসময়ে বাস্তবায়নে এলজিইডির ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত পাটকেলঘাটায় দিনের বেলায় সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান: ওটি-প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ তালা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ, রোগী দেখাতে এক ঘণ্টা অপেক্ষার দাবি শ্যামনগরে নকশীকাঁথার আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত দেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান শ্যামনগরে বুড়িগোয়ালিনী দাতনাখালিতে গাছ থেকে পড়ে ১ ব্যবসায়ীর মৃত্যু দেবহাটার কৃতি শিক্ষার্থী মেহেদী হাসানের গবেষণাপত্র আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপনের জন্য মনোনীত পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাটকেলঘাটায় দিনের বেলায় সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট

বিবিসি ডেস্ক / ৩৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার পারকুমিরা গ্রামে দিনের বেলায় সেনাবাহিনীর সদস্য মোঃ শুকুর আলীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

 

 

জানা যায়, ঘটনার সময় শুকুর আলীর স্ত্রী পাশের জমিতে সবজি তুলতে গেলে বাড়িটি ফাঁকা পেয়ে চোরেরা প্রধান গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের বিভিন্ন স্থান তল্লাশি করে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, ব্যাংকের প্রয়োজনীয় কাগজপত্রসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়।

 

বিষয়টি জানতে পেরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং চুরির ঘটনা তদন্ত শুরু করেছে।

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com